1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সুইজারল্যান্ড প্রবাসী রুবেল মজুমদারের মামার রুহের মাগফিরাত কামনায় লালমাইয়ে দোয়া, এতিমখানায় ১৬ ফ্যান প্রদান লালমাই উপজেলায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক ও সুধীজনের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় লালমাই উপজেলার প্রবাসীর সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগ ভাই ও ভাবির বিরুদ্ধে: দেশে ফিরে চরম বিপাকে ১৯ বছরের প্রবাসী লালমাইয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন: সভাপতি রিয়াজ, সাধারণ সম্পাদক রুহুল, সাংগঠনিক সম্পাদক মনির স্থানীয় নির্বাচন সামনে রেখে লালমাইয়ে যুবদলের একাংশের মতবিনিময় লালমাইয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন (বিডিএমএ) এর আংশিক কমিটি গঠন, সভাপতি রবিউল ও সম্পাদক সঞ্জয় সম্মিলিত ইসলামী ব্যাংক (ফার্স্ট সিকিউরিটি ইউনিট) বাগমারা শাখার লেনদেন স্বাভাবিক, স্বস্তি প্রকাশ গ্রাহকদের লালমাইয়ে জামিরা মহিলা দাখিল মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা লালমাইয়ে জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আনন্দঘন পরিবেশে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মতিথি উদযাপন লালমাইয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

কুবি’র নতুন ভিসিকে লালমাই উপজেলা বিএনপি নেতার অভিনন্দন

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৪৪৭ বার পড়া হয়েছে

কুবি’র নতুন ভিসিকে লালমাই উপজেলা বিএনপি নেতার অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নবনিযুক্ত উপাচার্য ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম এম শরীফুল করিমকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী মীর পিন্টু।

১৪ মে (বৃহস্পতিবার ) এক অভিনন্দন বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান। পিন্টু বলেন, অধ্যাপক ড. এম এম শরীফুল করিম একজন প্রথিতযশা শিক্ষাবিদ ও দক্ষ প্রশাসক। তাকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন গতি সঞ্চার হবে। তার বলিষ্ঠ নেতৃত্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয় একটি আদর্শ ও আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপ নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিএনপি নেতা আরও বলেন,  বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক গতিশীলতা এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে নবনিযুক্ত উপাচার্য আপসহীন ভূমিকা পালন করবেন। তিনি ড. শরীফুল করিমের উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।

শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক ড. এম এম শরীফুল করিমকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়ার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হচ্ছে।


সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD