1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২০ মে ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু, সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত লালমাইয়ে আশকামতা মোহাম্মদিয়া মহিলা আলিম মাদ্রাসায় প্রভাষক নিয়োগ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাতে নতুন উদ্যোগ, কুমিল্লা-ঢাকা বিকল্প মহাসড়ক নির্মাণের প্রকল্প প্রস্তাবনা উত্থাপন কুমিল্লা বিভাগ কুমিল্লা নামেই হবে, কৃতিত্ব সর্বস্তরের জনগণের’ আলহাজ্ব মোবাশ্বের আলম ভূইয়া এমপি সৃজনশীলতার অনন্য আবহে আল ইসরা মাদরাসা: শিশুদের তুলিতে আগামীর স্বপ্ন কুবি’র নতুন ভিসিকে লালমাই উপজেলা বিএনপি নেতার অভিনন্দন কুমিল্লা ওয়াসা গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত: এমডি নিয়োগ হচ্ছে প্রেষণে মনোহরগঞ্জে উপজেলা পর্যায়ে রচনা প্রতিযোগিতায় লক্ষণপুর মাদরাসার সাফল্য লালমাইয়ের দুই ছাত্রীর বাজিমাত: জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে নুসরাত ও তাবাসসুমের আঞ্চলিক যুদ্ধে যাত্রা লালমাই উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি গঠন; সদস্য হলেন ছাত্রনেতা আল আমিন অয়ন

লালমাইয়ে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু, সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

লালমাইয়ে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু, সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোহাম্মদ আনোয়ার হোসেন

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লালমাইয়ে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬। এ উপলক্ষে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টায় লালমাই উপজেলা পরিষদ সভা কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বেলুন উড়িয়ে ও লাল ফিতা কেটে ৩ দিনব্যাপী (১৯ মে থেকে ২১ মে) এই ভূমিসেবা মেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) (অতিরিক্ত দায়িত্ব) উম্মে তাহমিনা মিতু।

সেমিনারে বক্তারা বলেন, বর্তমান সরকারের ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে ভূমি ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন এসেছে। এখন ঘরে বসেই মানুষ ভূমির বিভিন্ন সেবা পাচ্ছেন। অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের হয়রানি কমেছে এবং ভূমির মালিকানা আরও সুরক্ষিত হয়েছে। এই মেলার মাধ্যমে সাধারণ মানুষ ভূমি সেবা সংক্রান্ত নানা তথ্য ও সেবা সহজেই গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতিনিধি উপ-পরিদর্শক (এসআই) ইমাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. মাহবুবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তাজুল ইসলাম, গৈয়ারভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাশেম এবং ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল করিম মজুমদার।

এছাড়াও কানুনগো মো. মোশাররফ হোসেন, উপজেলা সার্ভেয়ার মো. আবু হানিফ, হেড অ্যাসিস্ট্যান্ট মো. মাসুদ মিয়া, উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট সহকারী মো. মহসিন সরকার, সার্টিফিকেট পেশকার মো. হাসানুজ্জামান, বাগমারা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. রিয়াদ মাহমুদ, ভুলইন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মিজানুর রহমান, ভাটরা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. হারুনুর রশীদ, প্রেমনল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কাজী মো. তৌহিদুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মেলায় আগত দর্শনার্থী ও সেবাগ্রহীতাদের সুবিধার্থে বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের স্টল স্থাপন করা হয়েছে, যেখান থেকে সরাসরি ই-নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন ডিজিটাল সেবা প্রদান করা হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD