
সুইজারল্যান্ড প্রবাসী রুবেল মজুমদারের মামার রুহের মাগফিরাত কামনায় লালমাইয়ে দোয়া, এতিমখানায় ১৬ ফ্যান প্রদান
মোহাম্মদ আনোয়ার হোসেন
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দুতিয়াপুর লোটাসপল্লী লাওহে মাহফুজ কমপ্লেক্স ও এতিমখানায় সুইজারল্যান্ড প্রবাসী রুবেল মজুমদারের শ্রদ্ধাভাজন মামা, (কুমিল্লা শিক্ষা বোর্ডের কর্মকর্তা) মরহুম আবদুল খালেকের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) ১১টায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুতিয়াপুর লোটাসপল্লী লাওহে মাহফুজ কমপ্লেক্স ও এতিমখানার প্রতিষ্ঠাতা এবং বাগমারা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাসেম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুতিয়াপুর-দত্তপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মো. সফর আলী, ওই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত পরিচালক মো. আবু হানিফ, দুতিয়াপুর প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক মো. জাকির হাসান জাপরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মাদরাসার শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দুতিয়াপুর লোটাসপল্লী লাওহে মাহফুজ কমপ্লেক্স ও এতিমখানার সহকারী মোহতামিম মাওলানা মো. নুর হোসেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠান চলাকালীন এতিমখানা ও মাদরাসা কমপ্লেক্সের দ্বিতীয় তলার শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ আরও আরামদায়ক করতে ১৬টি সিলিং ফ্যান প্রদান করেন সুইজারল্যান্ড প্রবাসী রুবেল মজুমদার । এ সময় প্রবাসী পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় সুধীজন।