1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে নবাগত ইউএনও সুব্রত বিশ্বাস দাশের সাথে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ লালমাইয়ে ২৪ জুলাইয়ের শহীদ ও আহতদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সততা ও নিষ্ঠা থাকলে সব বাধা পেরিয়ে সফলতা আসবেই: মনির হোসেন ডালিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে লালমাই উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী মীর পিন্টু’র সৌজন্য সাক্ষাৎ লালমাইয়ে বাগমারা দঃ ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাহবুব ইসলাম শরীফের ঘোষণা লালমাইয়ে ‘বীর নিবাস’ নির্মাণকাজ পরিদর্শন করলেন ইউএনও সুব্রত বিশ্বাস দাশ লালমাইয়ে ইউনাইটেড ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসায় ১৬ শিক্ষার্থীকে সবক প্রদান ও দোয়া অনুষ্ঠান ‎১৪শ’ বছরের মসজিদে গামামাহ: মহানবী (সা.) – এর স্মৃতিবিজড়িত এক ঐতিহাসিক নিদর্শন লালমাইয়ে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত লালমাইয়ে চলমান উন্নয়ন প্রকল্পের গুণগত মান যাচাইয়ে ইউএনও’র চমকপ্রদ পরিদর্শন

লালমাইয়ে ভিক্ষুক পুনর্বাসনে অটোরিকশা ও উপকরণ বিতরণ

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

লালমাইয়ে ভিক্ষুক পুনর্বাসনে অটোরিকশা ও উপকরণ বিতরণ

লালমাই (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার লালমাই উপজেলায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ব্যক্তিদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অটোরিকশাসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ মে) উপজেলা পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া। তিনি তার বক্তব্যে বলেন, “সমাজ থেকে ভিক্ষাবৃত্তি দূর করতে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, এর জন্য সামাজিক সচেতনতা ও সর্বস্তরের মানুষের সহযোগিতাও অত্যন্ত জরুরি।” সরকারের এই মানবিক উদ্যোগ সমাজে পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপজেলা সমাজসেবা অফিসার মো. তাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু, উপজেলা বিএনপির নেতা মাওলানা মো. জাকির হোসেন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক এম জাবের আহমেদ জাবেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে উপজেলার কয়েকজন অসহায় ও সুবিধাবঞ্চিত ব্যক্তির হাতে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ব্যাটারিচালিত অটোরিকশাসহ পুনর্বাসন সামগ্রী তুলে দেন অতিথিরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD