1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সুইজারল্যান্ড প্রবাসী রুবেল মজুমদারের মামার রুহের মাগফিরাত কামনায় লালমাইয়ে দোয়া, এতিমখানায় ১৬ ফ্যান প্রদান লালমাই উপজেলায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক ও সুধীজনের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় লালমাই উপজেলার প্রবাসীর সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগ ভাই ও ভাবির বিরুদ্ধে: দেশে ফিরে চরম বিপাকে ১৯ বছরের প্রবাসী লালমাইয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন: সভাপতি রিয়াজ, সাধারণ সম্পাদক রুহুল, সাংগঠনিক সম্পাদক মনির স্থানীয় নির্বাচন সামনে রেখে লালমাইয়ে যুবদলের একাংশের মতবিনিময় লালমাইয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন (বিডিএমএ) এর আংশিক কমিটি গঠন, সভাপতি রবিউল ও সম্পাদক সঞ্জয় সম্মিলিত ইসলামী ব্যাংক (ফার্স্ট সিকিউরিটি ইউনিট) বাগমারা শাখার লেনদেন স্বাভাবিক, স্বস্তি প্রকাশ গ্রাহকদের লালমাইয়ে জামিরা মহিলা দাখিল মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা লালমাইয়ে জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আনন্দঘন পরিবেশে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মতিথি উদযাপন লালমাইয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন দক্ষিণ কুমিল্লার লালমাই উপজেলার কৃতি সন্তান এ কে ফয়সাল

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ২৪৩ বার পড়া হয়েছে

সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন দক্ষিণ কুমিল্লার লালমাই উপজেলার কৃতি সন্তান এ কে ফয়সাল

মোহাম্মদ আনোয়ার হোসেন

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত (হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি) হয়েছেন ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট এ কে ফয়সাল। তিনি দক্ষিণ কুমিল্লার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের অত্যন্ত আলোচিত এবং পরিচিত মুখ।

গত ২০ মে (বুধবার) বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের পারমিশন পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। ঘোষিত ফলাফলে সফলতার সঙ্গে উত্তীর্ণ হন তিনি।

অ্যাডভোকেট এ কে ফয়সাল কুমিল্লার লালমাই উপজেলার ঐতিহ্যবাহী হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের একজন কৃতি ও মেধাবী শিক্ষার্থী ছিলেন। দেশের সর্বোচ্চ আদালতে আইনজীবী হিসেবে তার এই কৃতিত্বপূর্ণ অর্জনে লালমাই উপজেলাসহ সমগ্র দক্ষিণ কুমিল্লায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে শুভকামনা ও অভিনন্দন জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

তার এই সাফল্যে হরিশ্চর হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা গভীর সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন, মেধা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে অ্যাডভোকেট এ কে ফয়সাল দেশের বিচারঙ্গনে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এবং অসহায় ও বিচারপ্রার্থী মানুষের পাশে দাঁড়াবেন।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট এ কে ফয়সাল মহান আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। একই সঙ্গে তিনি তার বাবা-মা, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি ধন্যবাদ জানান, যাদের অনুপ্রেরণা ও দোয়ায় তিনি আজ এই গৌরবময় অবস্থানে পৌঁছাতে পেরেছেন। আগামী দিনগুলোতে আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD