1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সুইজারল্যান্ড প্রবাসী রুবেল মজুমদারের মামার রুহের মাগফিরাত কামনায় লালমাইয়ে দোয়া, এতিমখানায় ১৬ ফ্যান প্রদান লালমাই উপজেলায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক ও সুধীজনের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় লালমাই উপজেলার প্রবাসীর সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগ ভাই ও ভাবির বিরুদ্ধে: দেশে ফিরে চরম বিপাকে ১৯ বছরের প্রবাসী লালমাইয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন: সভাপতি রিয়াজ, সাধারণ সম্পাদক রুহুল, সাংগঠনিক সম্পাদক মনির স্থানীয় নির্বাচন সামনে রেখে লালমাইয়ে যুবদলের একাংশের মতবিনিময় লালমাইয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন (বিডিএমএ) এর আংশিক কমিটি গঠন, সভাপতি রবিউল ও সম্পাদক সঞ্জয় সম্মিলিত ইসলামী ব্যাংক (ফার্স্ট সিকিউরিটি ইউনিট) বাগমারা শাখার লেনদেন স্বাভাবিক, স্বস্তি প্রকাশ গ্রাহকদের লালমাইয়ে জামিরা মহিলা দাখিল মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা লালমাইয়ে জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আনন্দঘন পরিবেশে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মতিথি উদযাপন লালমাইয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লালমাইবাসী ও দেশবাসীকে অ্যাডভোকেট এ কে ফয়সালের শুভেচ্ছা

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১৯৬ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লালমাইবাসী ও দেশবাসীকে অ্যাডভোকেট এ কে ফয়সালের শুভেচ্ছা

মোহাম্মদ আনোয়ার হোসেন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার লালমাই উপজেলাবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন লালমাই উপজেলার কৃতি সন্তান এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট এ কে ফয়সাল।

তিনি বলেন, ঈদুল আজহা আমাদের ত্যাগের মহিমা শেখায়। নিজের ভেতরের অহংকার, হিংসা ও পঙ্কিলতাকে কোরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনই এই উৎসবের মূল লক্ষ্য। কোরবানি আমাদের সমাজে সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে।

অ্যাডভোকেট এ কে ফয়সাল লালমাই উপজেলার সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, লালমাই আমার নাড়ির বন্ধন। এখানকার মানুষের ভালোবাসা ও দোয়ায় আমি আজ সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত আছি। পবিত্র এই আনন্দের দিনে আমি লালমাইয়ের প্রতিটি ঘরে ঘরে অনাবিল সুখ ও শান্তি কামনা করি। আসুন, আমরা সবাই মিলে গরিব-দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিই।

তিনি আরও বলেন, ত্যাগের মানসিকতা নিয়ে ব্যক্তিজীবন থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে এবং পরিবেশ পরিচ্ছন্ন রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপনের আহ্বান জানান।

পরিশেষে তিনি দেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আবারও সবাইকে জানান ‘ঈদ মোবারক’।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD