1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সুইজারল্যান্ড প্রবাসী রুবেল মজুমদারের মামার রুহের মাগফিরাত কামনায় লালমাইয়ে দোয়া, এতিমখানায় ১৬ ফ্যান প্রদান লালমাই উপজেলায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক ও সুধীজনের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় লালমাই উপজেলার প্রবাসীর সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগ ভাই ও ভাবির বিরুদ্ধে: দেশে ফিরে চরম বিপাকে ১৯ বছরের প্রবাসী লালমাইয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন: সভাপতি রিয়াজ, সাধারণ সম্পাদক রুহুল, সাংগঠনিক সম্পাদক মনির স্থানীয় নির্বাচন সামনে রেখে লালমাইয়ে যুবদলের একাংশের মতবিনিময় লালমাইয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন (বিডিএমএ) এর আংশিক কমিটি গঠন, সভাপতি রবিউল ও সম্পাদক সঞ্জয় সম্মিলিত ইসলামী ব্যাংক (ফার্স্ট সিকিউরিটি ইউনিট) বাগমারা শাখার লেনদেন স্বাভাবিক, স্বস্তি প্রকাশ গ্রাহকদের লালমাইয়ে জামিরা মহিলা দাখিল মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা লালমাইয়ে জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আনন্দঘন পরিবেশে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মতিথি উদযাপন লালমাইয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

লালমাইয়ে কিডনি রোগীর পাশে ‘বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ফাউন্ডেশন’, আর্থিক সহায়তা প্রদান

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

লালমাইয়ে কিডনি রোগীর পাশে ‘বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ফাউন্ডেশন’, আর্থিক সহায়তা প্রদান

লালমাই (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ নাগরীপাড়া গ্রামের অসহায় ও গুরুতর অসুস্থ কিডনি রোগী মো. আবদুল হালিমের পাশে দাঁড়িয়েছে মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ফাউন্ডেশন’। উন্নত চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাওয়া এই রোগীর পরিবারকে সংগঠনটির পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

গতকাল ৩১ মে (রবিবার) দুপুর ২টায় ভুক্তভোগী রোগীর নিজ বাড়িতে গিয়ে এই আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

আর্থিক সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবক, লন্ডন প্রবাসী রাসেল মোহাম্মদ দুলাল এবং সংগঠনের প্রধান সমন্বয়কারী মো. জাকির হাসান জাপর।

সহায়তা প্রদানকালে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাসেল মোহাম্মদ দুলাল বলেন, “আমাদের এই সংগঠনটি সবসময়ই অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছে। মো. আবদুল হালিম ভাই গুরুতর কিডনি রোগে ভুগছেন। তার চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন। সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা তার পাশে দাঁড়িয়েছি। সমাজের বৃত্তবান ও প্রবাসীদেরও উচিত যার যার অবস্থান থেকে এরকম অসহায় মানুষের চিকিৎসায় এগিয়ে আসা।”

চিকিৎসা সহায়তা পেয়ে আবেগআপ্লুত হয়ে পড়েন মো. আবদুল হালিম ও তার পরিবার। তারা বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করেন।

বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ফাউন্ডেশন’ দীর্ঘদিন ধরে লালমাই উপজেলাসহ বিভিন্ন এলাকায় আর্তমানবতার সেবায় এবং নানাবিধ সামাজিক ও মানবিক কার্যক্রমে জোরালো ভূমিকা রেখে আসছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD