1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে পঙ্গু অজু মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা দিল আবু তাহের ভূঁইয়া ফাউন্ডেশন লালমাইয়ে কিডনি রোগীর পাশে ‘বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ফাউন্ডেশন’, আর্থিক সহায়তা প্রদান লালমাইয়ে বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ফাউন্ডেশনের ৩য় বর্ষে পদার্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লালমাইবাসী ও দেশবাসীকে অ্যাডভোকেট এ কে ফয়সালের শুভেচ্ছা সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন দক্ষিণ কুমিল্লার লালমাই উপজেলার কৃতি সন্তান এ কে ফয়সাল লালমাই উপজেলা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন: সভাপতি পুলিন, সম্পাদক প্রদীপ লালমাইয়ে ভিক্ষুক পুনর্বাসনে অটোরিকশা ও উপকরণ বিতরণ লালমাইয়ে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ লালমাইয়ে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও সমাজসেবক কামাল হোসেন লালমাইয়ে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু, সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমাইয়ে পঙ্গু অজু মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা দিল আবু তাহের ভূঁইয়া ফাউন্ডেশন

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

লালমাইয়ে পঙ্গু অজু মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা দিল আবু তাহের ভূঁইয়া ফাউন্ডেশন

লালমাই (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার লালমাই উপজেলার ভুলইন উত্তর ইউনিয়ন বেতাগাঁও গ্রামের পঙ্গু অজু মিয়ার পরিবারের একটি সামাজিক অনুষ্ঠানে আর্থিক অনুদান প্রদান করেছে এলাকার মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আবু তাহের ভূঁইয়া ফাউন্ডেশন।

মঙ্গলবার (২ জুন) ভুলইন উত্তর ইউনিয়ন বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এবং আবু তাহের ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক আকতার হোসেন ভূঁইয়ার প্রতিনিধিরা অসহায় এই পরিবারটির পাশে দাঁড়িয়ে আর্থিক অনুদান হস্তান্তর করেন।

প্রতিষ্ঠার পর থেকেই আবু তাহের ভূঁইয়া ফাউন্ডেশন লালমাই উপজেলার বিভিন্ন এলাকার দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় বেতাগাঁও গ্রামের পঙ্গু অজু মিয়ার পরিবারের সামাজিক অনুষ্ঠানের কথা জানতে পেরে সংগঠনটির পক্ষ থেকে এই মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়।

“অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। ফাউন্ডেশনটি প্রতিষ্ঠার পর থেকে এখনো পর্যন্ত আমরা সাধ্যানুযায়ী অসহায় পরিবারগুলোর পাশে সব ধরনের আর্থিক ও সামাজিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছি। মানবকল্যাণে আমাদের এই ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ফাউন্ডেশনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। আকতার হোসেন ভূঁইয়ার এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ভুলইন উত্তর ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD