1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সুইজারল্যান্ড প্রবাসী রুবেল মজুমদারের মামার রুহের মাগফিরাত কামনায় লালমাইয়ে দোয়া, এতিমখানায় ১৬ ফ্যান প্রদান লালমাই উপজেলায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক ও সুধীজনের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় লালমাই উপজেলার প্রবাসীর সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগ ভাই ও ভাবির বিরুদ্ধে: দেশে ফিরে চরম বিপাকে ১৯ বছরের প্রবাসী লালমাইয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন: সভাপতি রিয়াজ, সাধারণ সম্পাদক রুহুল, সাংগঠনিক সম্পাদক মনির স্থানীয় নির্বাচন সামনে রেখে লালমাইয়ে যুবদলের একাংশের মতবিনিময় লালমাইয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন (বিডিএমএ) এর আংশিক কমিটি গঠন, সভাপতি রবিউল ও সম্পাদক সঞ্জয় সম্মিলিত ইসলামী ব্যাংক (ফার্স্ট সিকিউরিটি ইউনিট) বাগমারা শাখার লেনদেন স্বাভাবিক, স্বস্তি প্রকাশ গ্রাহকদের লালমাইয়ে জামিরা মহিলা দাখিল মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা লালমাইয়ে জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আনন্দঘন পরিবেশে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মতিথি উদযাপন লালমাইয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা রাসেল মোহাম্মদ দুলালের জন্মদিন আজ

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা রাসেল মোহাম্মদ দুলালের জন্মদিন আজ

লালমাই (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার লালমাই উপজেলার বিশিষ্ট মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা এবং স্থানীয় জনপ্রিয় নিউজ পোর্টাল ‘দৈনিক লালমাই.কম’-এর সম্মানিত উপদেষ্টা, লন্ডন প্রবাসী রাসেল মোহাম্মদ দুলালের আজ শুভ জন্মদিন।

তিনি দীর্ঘদিন ধরে সুদূর প্রবাসে অবস্থান করলেও নিজ জন্মভূমির অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর প্রতিষ্ঠিত ‘বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ফাউন্ডেশন’ লালমাই উপজেলার বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে অনন্য ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে করোনাকালীন সংকট, বন্যা পরিস্থিতি এবং শীতবস্ত্র বিতরণসহ যেকোনো দুর্যোগে এই ফাউন্ডেশন স্থানীয় মানুষের পাশে দাঁড়িয়েছে।

রাসেল মোহাম্মদ দুলালের জন্মদিন উপলক্ষে ‘দৈনিক লালমাই’ পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা জানানো হয়েছে। এক যৌথ শুভেচ্ছা বার্তায় দৈনিক লালমাই-এর সম্পাদক ও সাংবাদিকবৃন্দ তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

রাসেল মোহাম্মদ দুলাল একজন আপাদমস্তক মানবিক গুণসম্পন্ন মানুষ। প্রবাসে থেকেও লালমাইয়ের মাটি ও মানুষের প্রতি তাঁর টান প্রশংসনীয়। তাঁর দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় দৈনিক লালমাই.কম বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা বজায় রেখে এগিয়ে যাচ্ছে। আমরা তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

এদিকে তাঁর জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে লালমাই উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD