1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সুইজারল্যান্ড প্রবাসী রুবেল মজুমদারের মামার রুহের মাগফিরাত কামনায় লালমাইয়ে দোয়া, এতিমখানায় ১৬ ফ্যান প্রদান লালমাই উপজেলায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক ও সুধীজনের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় লালমাই উপজেলার প্রবাসীর সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগ ভাই ও ভাবির বিরুদ্ধে: দেশে ফিরে চরম বিপাকে ১৯ বছরের প্রবাসী লালমাইয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন: সভাপতি রিয়াজ, সাধারণ সম্পাদক রুহুল, সাংগঠনিক সম্পাদক মনির স্থানীয় নির্বাচন সামনে রেখে লালমাইয়ে যুবদলের একাংশের মতবিনিময় লালমাইয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন (বিডিএমএ) এর আংশিক কমিটি গঠন, সভাপতি রবিউল ও সম্পাদক সঞ্জয় সম্মিলিত ইসলামী ব্যাংক (ফার্স্ট সিকিউরিটি ইউনিট) বাগমারা শাখার লেনদেন স্বাভাবিক, স্বস্তি প্রকাশ গ্রাহকদের লালমাইয়ে জামিরা মহিলা দাখিল মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা লালমাইয়ে জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আনন্দঘন পরিবেশে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মতিথি উদযাপন লালমাইয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ২০৫ বার পড়া হয়েছে

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

মোহাম্মদ আনোয়ার হোসেন

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু। গ্রেড-২ পদমর্যাদায় তাকে ১ বছরের জন্য এই নিয়োগ দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মো: গোলাম রব্বানী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’-এর ধারা ৮(১) অনুযায়ী অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে এই নিয়োগ কার্যকর হবে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, জনস্বার্থে জারি করা এই নিয়োগের অন্যান্য শর্তাবলী পরবর্তীতে চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

নবনিযুক্ত চেয়ারম্যানের এই আদেশ জারির পর প্রজ্ঞাপনের অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট সব দপ্তর ও কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। একই সাথে প্রজ্ঞাপনটি দ্রুত ওয়েবসাইটে প্রকাশের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD