1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: লালমাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে চারা রোপণ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান উদবাতুল বারী আবু মোটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক রুবেলকে দেখতে গেলেন জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা রাসেল মোহাম্মদ দুলালের জন্মদিন আজ লালমাইয়ে পঙ্গু অজু মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা দিল আবু তাহের ভূঁইয়া ফাউন্ডেশন লালমাইয়ে কিডনি রোগীর পাশে ‘বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ফাউন্ডেশন’, আর্থিক সহায়তা প্রদান লালমাইয়ে বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ফাউন্ডেশনের ৩য় বর্ষে পদার্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লালমাইবাসী ও দেশবাসীকে অ্যাডভোকেট এ কে ফয়সালের শুভেচ্ছা সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন দক্ষিণ কুমিল্লার লালমাই উপজেলার কৃতি সন্তান এ কে ফয়সাল লালমাই উপজেলা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন: সভাপতি পুলিন, সম্পাদক প্রদীপ

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: লালমাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে চারা রোপণ

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: লালমাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে চারা রোপণ

লালমাই (কুমিল্লা) প্রতিনিধি:

মাননীয় প্রধানমন্ত্রীর দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ মহতী কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার লালমাই উপজেলায় এ বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) লালমাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এই বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করা হয়।

লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনকালে ইউএনও উম্মে তাহমিনা মিতু বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং সবুজ বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগ যুগান্তকারী। শুধু চারা রোপণ করলেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। উপজেলার প্রতিটি নাগরিককে অন্তত একটি করে ফলজ, বনজ ও ঔষধি চারা রোপণের আহ্বান জানান তিনি।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা বিএনপি নেতা মাওলানা জাকির হোসেন এবং বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন।

এছাড়া লালমাই উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত দপ্তর প্রধানগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD