1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সুইজারল্যান্ড প্রবাসী রুবেল মজুমদারের মামার রুহের মাগফিরাত কামনায় লালমাইয়ে দোয়া, এতিমখানায় ১৬ ফ্যান প্রদান লালমাই উপজেলায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক ও সুধীজনের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় লালমাই উপজেলার প্রবাসীর সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগ ভাই ও ভাবির বিরুদ্ধে: দেশে ফিরে চরম বিপাকে ১৯ বছরের প্রবাসী লালমাইয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন: সভাপতি রিয়াজ, সাধারণ সম্পাদক রুহুল, সাংগঠনিক সম্পাদক মনির স্থানীয় নির্বাচন সামনে রেখে লালমাইয়ে যুবদলের একাংশের মতবিনিময় লালমাইয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন (বিডিএমএ) এর আংশিক কমিটি গঠন, সভাপতি রবিউল ও সম্পাদক সঞ্জয় সম্মিলিত ইসলামী ব্যাংক (ফার্স্ট সিকিউরিটি ইউনিট) বাগমারা শাখার লেনদেন স্বাভাবিক, স্বস্তি প্রকাশ গ্রাহকদের লালমাইয়ে জামিরা মহিলা দাখিল মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা লালমাইয়ে জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আনন্দঘন পরিবেশে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মতিথি উদযাপন লালমাইয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

ওয়ালটন প্লাজা বাগমারা শাখার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে

ওয়ালটন প্লাজা বাগমারা শাখার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প 

মোহাম্মদ আনোয়ার হোসেন 

দেশজুড়ে সাধারণ মানুষের দোরগোড়ায় বিনামূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের বিপণন নেটওয়ার্ক ‘ওয়ালটন প্লাজা’। এরই ধারাবাহিকতায় আজ ২৪ জুন (বুধবার) কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা শাখায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

বুধবার সকাল থেকেই লালমাই উপজেলার বাগমারা উত্তর বাজার সৈয়দপুর রাস্তার মাথায়, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিত ওয়ালটন প্লাজা বাগমারা শাখা কার্যালয়ে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হয়।

প্লাজা কর্তৃপক্ষ জানায়, দেশব্যাপী সামাজিক দায়বদ্ধতার (CSR) অংশ হিসেবে আজ একযোগে সারা দেশে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ওয়ালটন প্লাজা। বাগমারা শাখার এই ক্যাম্প থেকে স্থানীয় সর্বস্তরের সাধারণ মানুষকে বিনামূল্যে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।

এ বিষয়ে ওয়ালটন প্লাজা বাগমারা শাখার কর্মকর্তাবৃন্দ জানান, ওয়ালটন শুধু ব্যবসাই করে না, সবসময় মানুষের কল্যাণে সামাজিক কর্মকাণ্ডেও নিয়োজিত থাকে। বর্তমান সময়ে সাধারণ মানুষের চিকিৎসা ব্যয়ের কথা চিন্তা করে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বাগমারা ও এর আশেপাশের এলাকার সর্বস্তরের জনসাধারণকে এই ফ্রি স্বাস্থ্যসেবা গ্রহণ করার জন্য প্লাজা কর্তৃপক্ষের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD