1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে এমপি মোবাশ্বের আলম ভূইয়ার উদ্যোগে লক্ষাধিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন লালমাইয়ে যুব বিভাগের মাদকবিরোধী র‍্যালি: মাদক নির্মূলে কঠোর হওয়ার আহ্বান ওয়ালটন প্লাজা বাগমারা শাখার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প লালমাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা হেলাল উদ্দিন মজুমদারের সুস্থতা কামনায় দেশবাসীর নিকট দোয়া চাইলেন যুবদল নেতা ইকবাল মজুমদার লালমাইয়ে বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত প্রাইভেট মাদরাসা বৃত্তি পরীক্ষায় ‘আল ইসরা মাদরাসা’ জাতীয় পর্যায়ে ২য় ও উপজেলায় ১ম লালমাইয়ে বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত লালমাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮টি ঘর পুনর্নির্মাণে পাশে বিএনপি: ইউসুফ আলী মীর পিন্টুর লক্ষাধিক টাকা অনুদান পবিত্র হজ পালন শেষে দেশে ফিরলেন মুহাদ্দিস মাওলানা আব্দুল্লাহ আল মামুন, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা

লালমাইয়ে এমপি মোবাশ্বের আলম ভূইয়ার উদ্যোগে লক্ষাধিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

লালমাইয়ে এমপি মোবাশ্বের আলম ভূইয়ার উদ্যোগে লক্ষাধিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মোহাম্মদ আনোয়ার হোসেন

“একটি গাছ, একটি প্রাণ—বাঁচবে দেশ, বাঁচবে প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা-১০ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মো: মোবাশ্বের আলম ভূইঁয়ার উদ্যোগে ২০২৬-২০২৭ অর্থ বছরে ১,০০,০০০ (এক লক্ষ) গাছ লাগানোর মেগা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আজ রোববার (২৮ জুন) কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ে এক বর্ণাঢ্য র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য জনাব মো: মোবাশ্বের আলম ভূইঁয়া। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ে এটিই তাঁর প্রথম আগমন। প্রধান অতিথির আগমন উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব সুব্রত বিশ্বাস দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদুল্লাহ্।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন লালমাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিন্টু চন্দ্র মজুমদার এবং বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: ফারুক হোসেন। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও বিপুল সংখ্যক শিক্ষার্থীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মোবাশ্বের আলম ভূইঁয়া বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমাদের লক্ষ্য এই অর্থ বছরে নির্বাচনী এলাকায় এক লক্ষ গাছ লাগানো। নতুন প্রজন্মকে সবুজ ও সুন্দর একটি দেশ উপহার দিতে শিক্ষার্থীদেরও এই কর্মসূচিতে এগিয়ে আসতে হবে।

সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকার ও সাবলীলভাবে সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষিকা মাকসুদা সফিনাজ আক্কাছ। আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে একটি ফলদ ও ঔষধি গাছ রোপণ করে আনুষ্ঠানিকভাবে এই বিশাল বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ও অন্যান্য ব্যক্তিবর্গ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD