1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সুইজারল্যান্ড প্রবাসী রুবেল মজুমদারের মামার রুহের মাগফিরাত কামনায় লালমাইয়ে দোয়া, এতিমখানায় ১৬ ফ্যান প্রদান লালমাই উপজেলায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক ও সুধীজনের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় লালমাই উপজেলার প্রবাসীর সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগ ভাই ও ভাবির বিরুদ্ধে: দেশে ফিরে চরম বিপাকে ১৯ বছরের প্রবাসী লালমাইয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন: সভাপতি রিয়াজ, সাধারণ সম্পাদক রুহুল, সাংগঠনিক সম্পাদক মনির স্থানীয় নির্বাচন সামনে রেখে লালমাইয়ে যুবদলের একাংশের মতবিনিময় লালমাইয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন (বিডিএমএ) এর আংশিক কমিটি গঠন, সভাপতি রবিউল ও সম্পাদক সঞ্জয় সম্মিলিত ইসলামী ব্যাংক (ফার্স্ট সিকিউরিটি ইউনিট) বাগমারা শাখার লেনদেন স্বাভাবিক, স্বস্তি প্রকাশ গ্রাহকদের লালমাইয়ে জামিরা মহিলা দাখিল মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা লালমাইয়ে জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আনন্দঘন পরিবেশে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মতিথি উদযাপন লালমাইয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

লালমাইয়ে ঐক্যবদ্ধ ও মাদকমুক্ত সমাজ গঠনে সৈয়দপুর গ্রাম ঐক্য পরিষদের মতবিনিময় সভা

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

লালমাইয়ে ঐক্যবদ্ধ ও মাদকমুক্ত সমাজ গঠনে সৈয়দপুর গ্রাম ঐক্য পরিষদের মতবিনিময় সভা

মোহাম্মদ আনোয়ার হোসেন

কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে ঐক্যবদ্ধ, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) সন্ধ্যা ৭টায় সৈয়দপুর বড়বাড়ি মসজিদ প্রাঙ্গণে ‘সৈয়দপুর গ্রাম ঐক্য পরিষদ’এর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

গ্রামের বিশিষ্ঠ সমাজসেবক আব্দুল বারেক মেম্বার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় গ্রামের সর্বস্তরের জনগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা একটি আদর্শ ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে সামাজিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে গঠনমূলক বক্তব্য ও মতামত তুলে ধরেন মোঃ জহিরুল হক, বিলাল হোসেন, মোহাম্মদ শাজাহান, মোহাম্মদ খোরশেদ আলম, মোঃ ফারুক হোসেন, মোঃ ইব্রাহিম, মোঃ নুরুল ইসলাম এবং মোঃ আবুল কাশেমসহ গ্রামের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে আব্দুল বারেক মেম্বার বলেন, একটি সুন্দর ও নিরাপদ সমাজ গঠন করতে হলে আমাদের পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বজায় রাখতে হবে। মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের এই সামাজিক আন্দোলন ও সচেতনতা আগামীতেও অব্যাহত থাকবে।

সৈয়দপুর গ্রাম ঐক্য পরিষদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে গ্রামের সাধারণ মানুষ সমাজ থেকে সব ধরনের অন্যায়-অবিচার দূর করতে একাত্মতা প্রকাশ করেন। সভা শেষে উপস্থিত সকলে গ্রামের শান্তি, শৃঙ্খলা ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD