1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংক (ফার্স্ট সিকিউরিটি ইউনিট) বাগমারা শাখার লেনদেন স্বাভাবিক, স্বস্তি প্রকাশ গ্রাহকদের লালমাইয়ে জামিরা মহিলা দাখিল মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা লালমাইয়ে জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আনন্দঘন পরিবেশে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মতিথি উদযাপন লালমাইয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত লালমাইয়ে মিশন স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত  কুমিল্লা ৩ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, লালমাই প্রেস ক্লাব এর তীব্র নিন্দা ও প্রতিবাদ লালমাইয়ে আশকামতা মোহাম্মদীয়া মহিলা আলিম মাদরাসায় কিতাব বিতরণ ও ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত লালমাইয়ে আশকামতা মোহাম্মদীয়া মহিলা আলিম মাদরাসায় কিতাব বিতরণ ও ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত বাংলা ভাষায় ফরেনসিক অ্যাকাউন্টিং ও আর্থিক অপরাধ তদন্ত বিষয়ক প্রথম বই প্রকাশিত জাতীয় নাগরিক পার্টি কুমিল্লা দঃ জেলা আহবায়ক কমিটি ঘোষণা: সিনিয়র যুগ্ম সদস্য সচিব হলেন ‘জুলাই যোদ্ধা’ কবির হোসেন

লালমাইয়ে ইউনাইটেড ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসায় ১৬ শিক্ষার্থীকে সবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে

লালমাইয়ে ইউনাইটেড ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসায় ১৬ শিক্ষার্থীকে সবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

মোহাম্মদ আনোয়ার হোসেন

কুমিল্লার লালমাই উপজেলার স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ইউনাইটেড ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসা (বালক/বালিকা শাখা)-র হিফজ ও নাজেরা বিভাগের শিক্ষার্থীদের সবক প্রদান ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ১৯ জুলাই (রবিবার) উপজেলার বাগমারা দক্ষিণ বাজার (পুরাতন থানার বিপরীতে) অবস্থিত মাদরাসার নিজস্ব হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এবারের আয়োজনে মাদরাসার হিফজ বিভাগের ৪ জন এবং নাজেরা বিভাগের ১২ জনসহ সর্বমোট ১৬ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে নতুন পাঠ বা সবক প্রদান করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের সবক প্রদান, দেশ ও জাতির কল্যাণ কামনা এবং বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসায় এমদাদিয়া রামচন্দ্রপুর ইসলামপুরের (রামচন্দ্রপুর) প্রখ্যাত আলেম মাওলানা আতহার আলী সাহেব।

এ সময় দ্বীনি শিক্ষার গুরুত্ব ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক শিক্ষিকামণ্ডলী, কোমলমতি শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। বক্তারা এলাকায় ইসলামী শিক্ষার আলো ছড়াতে এবং আদর্শ নাগরিক গঠনে প্রতিষ্ঠানটির এমন মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD