1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সুইজারল্যান্ড প্রবাসী রুবেল মজুমদারের মামার রুহের মাগফিরাত কামনায় লালমাইয়ে দোয়া, এতিমখানায় ১৬ ফ্যান প্রদান লালমাই উপজেলায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক ও সুধীজনের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় লালমাই উপজেলার প্রবাসীর সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগ ভাই ও ভাবির বিরুদ্ধে: দেশে ফিরে চরম বিপাকে ১৯ বছরের প্রবাসী লালমাইয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন: সভাপতি রিয়াজ, সাধারণ সম্পাদক রুহুল, সাংগঠনিক সম্পাদক মনির স্থানীয় নির্বাচন সামনে রেখে লালমাইয়ে যুবদলের একাংশের মতবিনিময় লালমাইয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন (বিডিএমএ) এর আংশিক কমিটি গঠন, সভাপতি রবিউল ও সম্পাদক সঞ্জয় সম্মিলিত ইসলামী ব্যাংক (ফার্স্ট সিকিউরিটি ইউনিট) বাগমারা শাখার লেনদেন স্বাভাবিক, স্বস্তি প্রকাশ গ্রাহকদের লালমাইয়ে জামিরা মহিলা দাখিল মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা লালমাইয়ে জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আনন্দঘন পরিবেশে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মতিথি উদযাপন লালমাইয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

লালমাইয়ে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

লালমাইয়ে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

মোহাম্মদ আনোয়ার হোসেন

“জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লালমাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সুব্রত বিশ্বাস দাস-এর সভাপতিত্বে আলোচনা সভায় সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ এনামুল হক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লায়লা আরজুমান আরা বেগম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ ফাহমিদা আফরোজ, উপজেলা বিএনপি নেতা মাওলানা জাকির হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক এম জাবের আহমেদ জাবেদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার যুগ্ম আহবায়ক মোঃ কবির হোসেন রুমন।

এ ছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জুলাই গণঅভ্যুত্থানের বীর যোদ্ধাগণ এবং স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে দিবসের কর্মসূচি অনুযায়ী সকালে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান, আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি বিভিন্ন উপাসনালয়ে বিশেষ মোনাজাত এবং শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিযোগিতাসহ নানা আয়োজনের মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD