1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আনন্দঘন পরিবেশে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মতিথি উদযাপন লালমাইয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত লালমাইয়ে মিশন স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত  কুমিল্লা ৩ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, লালমাই প্রেস ক্লাব এর তীব্র নিন্দা ও প্রতিবাদ লালমাইয়ে আশকামতা মোহাম্মদীয়া মহিলা আলিম মাদরাসায় কিতাব বিতরণ ও ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত লালমাইয়ে আশকামতা মোহাম্মদীয়া মহিলা আলিম মাদরাসায় কিতাব বিতরণ ও ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত বাংলা ভাষায় ফরেনসিক অ্যাকাউন্টিং ও আর্থিক অপরাধ তদন্ত বিষয়ক প্রথম বই প্রকাশিত জাতীয় নাগরিক পার্টি কুমিল্লা দঃ জেলা আহবায়ক কমিটি ঘোষণা: সিনিয়র যুগ্ম সদস্য সচিব হলেন ‘জুলাই যোদ্ধা’ কবির হোসেন দাখিলে ঈর্ষনীয় ফলাফল; আল ইসরা মাদরাসার শিক্ষার্থীরা পেল সংবর্ধনা বাগমারা দারুল হিকমা ইসলামিক একাডেমির ১৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ: সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান

লালমাইয়ে জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আনন্দঘন পরিবেশে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মতিথি উদযাপন

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

লালমাইয়ে জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
আনন্দঘন পরিবেশে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মতিথি উদযাপন
প্রদীপ মজুমদার, লালমাই:
কুমিল্লার লালমাইয়ে ধর্মীয় উৎসবের আমেজ ও আনন্দঘন পরিবেশে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মতিথি উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন মন্দিরে পূজা-অর্চনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে দিনের শুরুতে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, শঙ্খধ্বনি ও ঘণ্টাধ্বনির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
দুপুর ১২টায় বাগমারা বিশ্বাম্ভর গোস্বামীর আশ্রম থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়ক ও বাগমারা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিশ্বাম্ভর মন্দিরের সামনে এসে শেষ হয়।
মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন ও অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুব্রত বিশ্বাস দাস।
পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি সুমন রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ধর্মীয় আলোচক হিসেবে বক্তব্য রাখেন লালমাই সরকারি কলেজের প্রাক্তন অধ্যাপক অবণী মোহন ভৌমিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমাই থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ লালমাই উপজেলা শাখার সভাপতি জ্যোতিষ সিংহ খোকন। প্রধান বক্তা ছিলেন পূজা উদযাপন পরিষদ লালমাই উপজেলা শাখার সভাপতি বাবু পুলিন চন্দ্র ভৌমিক।
এছাড়া বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ লালমাই উপজেলা শাখার সাবেক সভাপতি অমর কৃষ্ণ বণিক মানিক, সাবেক আহ্বায়ক চন্দন মজুমদার পুলক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মানিক মজুমদার, দামোদর সংঘের সভাপতি স্বপন নাথ ভৌমিক, যুব ঐক্য পরিষদের লালমাই উপজেলা সভাপতি স্বপন দাস এবং জাগো হিন্দু পরিষদ লালমাই উপজেলা শাখার সভাপতি জনি রায়।
পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রদীপ মজুমদার এবং পূজা ফ্রন্টের সাধারণ সম্পাদক শম্ভু রায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা মিন্টু মজুমদার, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমল রঞ্জন দাশ, সঞ্জয় শর্মা, যুগ্ম সাধারণ সম্পাদক সুবাস দাস, পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক নিধন কর্মকার, অনিল সূত্রধর, পূজা ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক অপূর্ব সমাদ্দার, তমাল বণিক, পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক সোহাগ দাস, অঞ্জন দাস, যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুজন ঘোষ, সুজন কুন্ডু, সঞ্জয়, জাগো হিন্দু পরিষদের উজ্জ্বল দাস, সনাতন মহাসংঘের জনী মজুমদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করেন বাবু জীবনানন্দ দাশ। পরে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাউল শিল্পী পরীক্ষিৎ বণিক ইমন।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ভক্তদের সমবেত উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি ভক্তদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
বক্তারা বলেন, পৃথিবীতে যখন অন্যায়, অত্যাচার ও অনাচারের কারণে ভারসাম্য নষ্ট হয়, তখনই মহামানবের আবির্ভাব ঘটে। শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন থেকে সত্য, ন্যায় ও মানবতার পথে চলার শিক্ষা নেওয়ার আহ্বান জানান তারা। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও মানুষের কল্যাণ কামনা করে প্রার্থনা করেন ভক্তরা।
এদিকে মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে লালমাই থানা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD