
লালমাইয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোহাম্মদ আনোয়ার হোসেন
লালমাই উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে লালমাই উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির সভাপতি মোঃ মাসুদ করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী মীর পিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মোবাশ্বের আলম ভূইয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধের মাস—এ মাসের শিক্ষা ব্যক্তি ও সামাজিক জীবনে প্রতিফলিত করতে হবে।
অনুষ্ঠানে লালমাই উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং দেশ, জাতি ও দলের সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
ইফতার ও দোয়া মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লালমাই উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা তাফাজ্জল হোসেন।