1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সহীহ কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করলেন মোঃ ইব্রাহিম খলিল আছিয়া আক্তার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ২০০ শিক্ষার্থী লালমাইয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, প্রবাসী রাশেদকে নির্যাতনের অভিযোগ লালমাইয়ে প্রথমবার ১৭ পূজামণ্ডপের দায়িত্বশীলদের নিয়ে শারদ পুনর্মিলনী, পুরস্কৃত ১৭ মণ্ডপ বেলুন উড়িয়ে লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন করলেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া লালমাইয়ে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ এমপি মনিরুল হক চৌধুরীর ৮১তম জন্মদিন উদযাপন, ফুলেল শুভেচ্ছা জানালেন মোঃ ইউসুফ আলী মীর পিন্টু লালমাইয়ে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া বরইয়া গ্রামে হরিশ্চর চৌরাস্তায় ব্যাংকিং সেবায় নতুন মাত্রা, উদ্বোধন হলো ইলেকট্রনিক বুথ কুমিল্লায় জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল প্রায় ৫ হাজার শিক্ষার্থী

বেস্ট ন্যারেটিভ ফিল্মের পুরস্কার পেল ‘মায়া: দ্য লস্ট মাদার’

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৩৮৫ বার পড়া হয়েছে

টেগোর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে মাসুদ পথিক পরিচালিত ‘মায়া দ্য লস্ট মাদার’ চলচ্চিত্রটি বেস্ট ন্যারেটিভ ফিল্ম নির্বাচিত হয়েছে। উৎসব কর্তৃপক্ষ মায়া দ্য লস্ট মাদার সিনেমাকে বেস্ট ন্যারেটিভ ফিল্মের সনদপত্র পাঠিয়েছে গতকাল।

কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ এবং শিল্পী শাহাবুদ্দিন আহমেদের ‘ওমেন’ চিত্রকর্ম অবলম্বনে নির্মিত ‘মায়াা: দ্য লস্ট মাদার’ একটি আলোচিত সিনেমা। ইতিমধ্যে সিনেমাটি ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’, নাসিকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল দিল্লি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালসহ ১৫টি ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছে।

করোনা মহামারির কারণে উৎসবটি অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। এবং সংশ্লিষ্ট চলচ্চিত্রের পরিচালক অনলাইনে অংশগ্রহণ করেছে। মায়া দ্য লস্ট মাদার সিনেমায় অভিনয় করেন জ্যোতিকা জ্যোতি, প্রান রায়, মুমতাজ সরকার ( কলকাতা)  দেবাশিস কায়সার, নাজমা আকতার, নারগিস আকতার, ঝুনা চৌধুরী।  সংগীত, প্লাবন কোরেশী, তানভীর তারেক, বেলাল খান। আবহ সংগীত, ইমন চৌধুরী।

উল্লেখ্য, মাসুদ পথিক পরিচালিত মায়া চলচ্চিত্রটি ইতিমধ্যেই বেশ কয়েকটি পুরস্কার অর্জন করেছে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মায়া দ্য লস্ট মাদার’ চলচ্চিত্র অংশগ্রহণ করে চলেছে।

নেকাব্বরের মহাপ্রয়াণ খ্যাত এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই নির্মাতা বলেন, আমার মায়া দ্য লস্ট মাদার ‘ সিনেমাটি কবিতা ও চিত্রকর্ম অবলম্বনে র-রিয়ালিজম ধারার সিনেমা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD