1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইভেট মাদরাসা বৃত্তি পরীক্ষায় ‘আল ইসরা মাদরাসা’ জাতীয় পর্যায়ে ২য় ও উপজেলায় ১ম লালমাইয়ে বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত লালমাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮টি ঘর পুনর্নির্মাণে পাশে বিএনপি: ইউসুফ আলী মীর পিন্টুর লক্ষাধিক টাকা অনুদান পবিত্র হজ পালন শেষে দেশে ফিরলেন মুহাদ্দিস মাওলানা আব্দুল্লাহ আল মামুন, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: লালমাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে চারা রোপণ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান উদবাতুল বারী আবু মোটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক রুবেলকে দেখতে গেলেন জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা রাসেল মোহাম্মদ দুলালের জন্মদিন আজ লালমাইয়ে পঙ্গু অজু মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা দিল আবু তাহের ভূঁইয়া ফাউন্ডেশন লালমাইয়ে কিডনি রোগীর পাশে ‘বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ফাউন্ডেশন’, আর্থিক সহায়তা প্রদান

লালমাইয়ে বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

লালমাইয়ে বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, লালমাই (কুমিল্লা):

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়ে কুমিল্লার লালমাই উপজেলার স্বনামধন্য নারী শিক্ষা প্রতিষ্ঠান বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৮ জুন (বৃহস্পতিবার) বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: ফারুক হোসেন-এর সার্বিক তত্ত্বাবধানে ও নির্দেশনায় এই সবুজায়ন কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। বৃক্ষরোপণকালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ-সবুজ পৃথিবী রেখে যেতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ছাত্রীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতেই আমাদের এই উদ্যোগ।

কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন খালি জায়গায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সাথে নিজ হাতে চারাগাছ রোপণ করে এবং সেগুলোর নিয়মিত পরিচর্যা করার অঙ্গীকার ব্যক্ত করে। উপস্থিত শিক্ষকবৃন্দ এ ধরণের পরিবেশবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানান এবং প্রতিটি শিক্ষার্থীকে তাদের নিজ নিজ বাড়িতেও অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD