1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি: লালমাইয়ে ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয়ের কৃতী সংবর্ধনা ও অংশীজন সমাবেশ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে লালমাই ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও ম্যারাথন সুইজারল্যান্ড প্রবাসী রুবেল মজুমদারের মামার রুহের মাগফিরাত কামনায় লালমাইয়ে দোয়া, এতিমখানায় ১৬ ফ্যান প্রদান লালমাই উপজেলায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক ও সুধীজনের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় লালমাই উপজেলার প্রবাসীর সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগ ভাই ও ভাবির বিরুদ্ধে: দেশে ফিরে চরম বিপাকে ১৯ বছরের প্রবাসী লালমাইয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন: সভাপতি রিয়াজ, সাধারণ সম্পাদক রুহুল, সাংগঠনিক সম্পাদক মনির স্থানীয় নির্বাচন সামনে রেখে লালমাইয়ে যুবদলের একাংশের মতবিনিময় লালমাইয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন (বিডিএমএ) এর আংশিক কমিটি গঠন, সভাপতি রবিউল ও সম্পাদক সঞ্জয় সম্মিলিত ইসলামী ব্যাংক (ফার্স্ট সিকিউরিটি ইউনিট) বাগমারা শাখার লেনদেন স্বাভাবিক, স্বস্তি প্রকাশ গ্রাহকদের লালমাইয়ে জামিরা মহিলা দাখিল মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রাইভেট মাদরাসা বৃত্তি পরীক্ষায় ‘আল ইসরা মাদরাসা’ জাতীয় পর্যায়ে ২য় ও উপজেলায় ১ম

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ২১৯ বার পড়া হয়েছে

প্রাইভেট মাদরাসা বৃত্তি পরীক্ষায় ‘আল ইসরা মাদরাসা’ জাতীয় পর্যায়ে ২য় ও উপজেলায় ১ম

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অধীনে অনুষ্ঠিত দেশব্যাপী মেধা বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে লালমাই উপজেলার স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল ইসরা মাদরাসা। স্বনামধন্য এই দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানটি জাতীয় পর্যায়ে ২য় স্থান এবং উপজেলা পর্যায়ে ১ম স্থান অর্জন করার গৌরব লাভ করেছে।
আজ এক বিবৃতিতে এই অসাধারণ এবং গৌরবময় সাফল্যের কথা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে মাদরাসা কর্তৃপক্ষ। দেশসেরা এই অর্জনে মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের মাঝে আনন্দের বন্যা বইছে।
মাদরাসার এই অনন্য সাফল্যে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছেন এবং কৃতি শিক্ষার্থী, সম্মানিত শিক্ষক মণ্ডলী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আল ইসরা মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মাওলানা মাছুম বিল্লাহ মুহাজির।
এক অভিনন্দন বার্তায় প্রিন্সিপাল মাওলানা মাছুম বিল্লাহ মুহাজির বলেন, এই অর্জন আমাদের কঠোর পরিশ্রম, সততা এবং সুপরিকল্পিত শিক্ষা পদ্ধতির ফসল। শিক্ষার্থীদের এই অসাধারণ মেধার স্বাক্ষর আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। এই গৌরবময় সাফল্য ভবিষ্যতের আরও বড় অর্জনের পথে আমাদের মূল অনুপ্রেরণা হয়ে থাকবে।
তিনি আগামী দিনগুলোতে মাদরাসার এই ধারাবাহিক সাফল্য ধরে রাখতে এবং শিক্ষার্থীদের নৈতিক ও আধুনিক শিক্ষায় আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
আল ইসরা শিক্ষা পরিবার দীর্ঘদিন ধরে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক ও মানসম্মত শিক্ষা বিস্তারে অবদান রেখে আসছে। এই ঈর্ষণীয় সাফল্যের পর বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ওলামা নেতৃবৃন্দ মাদরাসা কর্তৃপক্ষ ও কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD