1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি: লালমাইয়ে ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয়ের কৃতী সংবর্ধনা ও অংশীজন সমাবেশ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে লালমাই ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও ম্যারাথন সুইজারল্যান্ড প্রবাসী রুবেল মজুমদারের মামার রুহের মাগফিরাত কামনায় লালমাইয়ে দোয়া, এতিমখানায় ১৬ ফ্যান প্রদান লালমাই উপজেলায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক ও সুধীজনের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় লালমাই উপজেলার প্রবাসীর সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগ ভাই ও ভাবির বিরুদ্ধে: দেশে ফিরে চরম বিপাকে ১৯ বছরের প্রবাসী লালমাইয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন: সভাপতি রিয়াজ, সাধারণ সম্পাদক রুহুল, সাংগঠনিক সম্পাদক মনির স্থানীয় নির্বাচন সামনে রেখে লালমাইয়ে যুবদলের একাংশের মতবিনিময় লালমাইয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন (বিডিএমএ) এর আংশিক কমিটি গঠন, সভাপতি রবিউল ও সম্পাদক সঞ্জয় সম্মিলিত ইসলামী ব্যাংক (ফার্স্ট সিকিউরিটি ইউনিট) বাগমারা শাখার লেনদেন স্বাভাবিক, স্বস্তি প্রকাশ গ্রাহকদের লালমাইয়ে জামিরা মহিলা দাখিল মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

লালমাইয়ে বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৮০ বার পড়া হয়েছে

লালমাইয়ে বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রযুক্তির ইতিবাচক ব্যবহারে ছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে হবে: ইউএনও সুব্রত বিশ্বাস

মোহাম্মদ আনোয়ার হোসেন

কুমিল্লার লালমাই উপজেলার স্বনামধন্য নারী শিক্ষা প্রতিষ্ঠান বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) দুপুর ২টায় বিদ্যালয় অডিটোরিয়ামে এই সমাবেশের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুব্রত বিশ্বাস দাশ। বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্ত ও সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে লালমাই উপজেলা নির্বাহী অফিসার সুব্রত বিশ্বাস দাশ বলেন, বর্তমান যুগ হচ্ছে তথ্য-প্রযুক্তির যুগ। আমাদের ছাত্রীদের এই প্রযুক্তিকে ভয় না পেয়ে বরং একে ইতিবাচক ও ভালো কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতে হবে। তিনি আশা প্রকাশ করেন, এই বিদ্যালয়ের ছাত্রীরা পড়াশোনা ও সুশিক্ষায় দীক্ষিত হয়ে আগামীদিনে এই অঞ্চলকে আলোকিত করবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, পড়াশোনার মানোন্নয়নে দলগতভাবে (গ্রুপ ওয়াইজ) পড়ালেখা এগিয়ে নিয়ে যেতে হবে, যাতে কেউ পিছিয়ে না পড়ে। বক্তব্যে তিনি সকল ছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাকসুদা সফিনাজ আক্কাছের প্রাণবন্ত সঞ্চালনায় অভিভাবক সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, আমন্ত্রিত অভিভাবকবৃন্দ এবং দশম শ্রেণির ছাত্রীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা ছাত্রীদের নিয়মিত উপস্থিতি, পড়াশোনার মানোন্নয়ন এবং আসন্ন পরীক্ষার প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD