1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি: লালমাইয়ে ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয়ের কৃতী সংবর্ধনা ও অংশীজন সমাবেশ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে লালমাই ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও ম্যারাথন সুইজারল্যান্ড প্রবাসী রুবেল মজুমদারের মামার রুহের মাগফিরাত কামনায় লালমাইয়ে দোয়া, এতিমখানায় ১৬ ফ্যান প্রদান লালমাই উপজেলায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক ও সুধীজনের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় লালমাই উপজেলার প্রবাসীর সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগ ভাই ও ভাবির বিরুদ্ধে: দেশে ফিরে চরম বিপাকে ১৯ বছরের প্রবাসী লালমাইয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন: সভাপতি রিয়াজ, সাধারণ সম্পাদক রুহুল, সাংগঠনিক সম্পাদক মনির স্থানীয় নির্বাচন সামনে রেখে লালমাইয়ে যুবদলের একাংশের মতবিনিময় লালমাইয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন (বিডিএমএ) এর আংশিক কমিটি গঠন, সভাপতি রবিউল ও সম্পাদক সঞ্জয় সম্মিলিত ইসলামী ব্যাংক (ফার্স্ট সিকিউরিটি ইউনিট) বাগমারা শাখার লেনদেন স্বাভাবিক, স্বস্তি প্রকাশ গ্রাহকদের লালমাইয়ে জামিরা মহিলা দাখিল মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি ডা : সালেহ আহমদ

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি ডা : সালেহ আহমদ

কুমিল্লা দক্ষিণ জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ লালমাই উপজেলার হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি হয়েছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডা: মুহাম্মদ সালেহ আহমদ।
কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে
বৃহস্পতিবার ৯ জুলাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড- কুমিল্লার কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ শিপন মিয়া এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠানের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের শর্তে ১০ জুলাই ২০২৬ থেকে ছয় মাসের জন্য এই এডহক কমিটি অনুমোদন করা হলো।
ডা: সালেহ আহমদ একজন শিক্ষানুরাগী ও মানবিক চিকিৎসক। তিনি হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের একসময়ের মেধাবী ছাত্র ছিলেন। ইতিপূর্বে তিনি হরিশ্চরে এডহক কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। শিক্ষাকে এগিয়ে নিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন এই গুণী চিকিৎসক।

চার সদস্য বিশিষ্ট এডহক কমিটি হলো- সভাপতি ডা: মুহাম্মদ সালেহ আহমদ , সদস্য সচিব (পদাধিকার বলে) অধ্যক্ষ মুহাম্মদ ইলিয়াস কাঞ্চন , অভিভাবক সদস্য মো: আবদুল কাদের ও শিক্ষক প্রতিনিধি সদস্য মো: ছিদ্দিকুর রহমান।
নবাগত সভাপতি ডা: মুহাম্মদ সালেহ আহমদ এর অনুভূতি জানতে চাইলে প্রথমে তিনি কুমিল্লা -১০ নির্বাচনী এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া এমপিকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন আমার স্কুলজীবন কেটেছে এখানে। সেই প্রিয় স্কুলের এডহক কমিটির আবারও সভাপতি হয়েছি, এটা আমার জন্য অনেক আনন্দের বিষয়। এই প্রতিষ্ঠানটি নিয়ে আমার অনেক স্বপ্ন। মাননীয় সংসদ সদস্যের নির্দেশনা ও সহযোগিতায় স্কুল এন্ড কলেজের উন্নয়নে কাজ করে যাবো। এজন্য স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের দোয়া ও সহযোগিতা চাই।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD