1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে লালমাই উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী মীর পিন্টু’র সৌজন্য সাক্ষাৎ লালমাইয়ে বাগমারা দঃ ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাহবুব ইসলাম শরীফের ঘোষণা লালমাইয়ে ‘বীর নিবাস’ নির্মাণকাজ পরিদর্শন করলেন ইউএনও সুব্রত বিশ্বাস দাশ লালমাইয়ে ইউনাইটেড ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসায় ১৬ শিক্ষার্থীকে সবক প্রদান ও দোয়া অনুষ্ঠান ‎১৪শ’ বছরের মসজিদে গামামাহ: মহানবী (সা.) – এর স্মৃতিবিজড়িত এক ঐতিহাসিক নিদর্শন লালমাইয়ে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত লালমাইয়ে চলমান উন্নয়ন প্রকল্পের গুণগত মান যাচাইয়ে ইউএনও’র চমকপ্রদ পরিদর্শন কুমিল্লা-১০ আসনকে মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূইয়ার, মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ধন্যবাদ জানালেন বাগমারা দঃ ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জনাব মাহবুব আলম শরীফ কুমিল্লা-১০ আসনকে মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূইয়ার, ধন্যবাদ জানালেন বাগমারা দঃ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহবুব আলম শরীফ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে চিকিৎসক দম্পতির ছেলে আহমেদ আশহাব শাফিন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে লালমাই উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী মীর পিন্টু’র সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে লালমাই উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী মীর পিন্টু’র সৌজন্য সাক্ষাৎ

মোহাম্মদ আনোয়ার হোসেন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এম এম শরিফুল করিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুমিল্লা জেলাধীন লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী মীর পিন্টু।

উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা পরিবেশ, প্রশাসনিক গতিশীলতা এবং স্থানীয় জনপদের সাথে বিশ্ববিদ্যালয়ের সমন্বিত উন্নয়ন বিষয়ক বিভিন্ন দিক নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

সাক্ষাৎকালে লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী মীর পিন্টু নবনিযুক্ত উপাচার্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, অধ্যাপক ড. এম এম শরিফুল করিমের যোগ্য ও দক্ষ নেতৃত্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে এক নতুন উচ্চতায় পৌঁছাবে। একই সাথে লালমাই উপজেলাসহ স্থানীয় এলাকার শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরিফুল করিমও এই শুভেচ্ছা জানানোর জন্য নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়ন ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD