
লালমাইয়ে রাবেয়া আদর্শ শিশু শিক্ষালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
মোহাম্মদ আনোয়ার হোসেন
কুমিল্লার লালমাই উপজেলার গৈয়ারভাঙা মধ্যবাজারে অবস্থিত ‘রাবেয়া আদর্শ শিশু শিক্ষালয়’-এর কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
২০২৫ সালের কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানানোর লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ৮ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পাওয়ায় তাদের হাতে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়।
কৃতী শিক্ষার্থীদের এমন সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার সুব্রত বিশ্বাস দাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম, গৈয়ারভাঙা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হাসেম, বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি কুমিল্লা জেলা শাখার সেক্রেটারী মোঃ আবু হানিফ মজুমদার, পুবালী ব্যাংক চট্টগ্রাম বিভাগের ডিজিএম মোঃ আলী মিয়া এবং ২০২২ সালে বাংলাদেশের শ্রেষ্ঠ গায়িকা সম্মাননা প্রাপ্ত শিল্পী আতিয়া আনিসা।
অনুষ্ঠানে আমন্ত্রিত সকল অতিথিদের সম্মাননা স্মারক ক্রেস্ট উপহার হিসেবে প্রদান করা হয়।
আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে ছিল বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সঙ্গীত ও নৃত্য, যা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ আনোয়ার উল্যাহ (বিএসসি)।
এসময়ে আরো উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষিকা, অভিভাবক,ছাত্রচাত্রী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বক্তারা শিক্ষার্থীদের এমন কৃতিত্বপূর্ণ ফলাফলের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে তাদের আরও বড় স্বপ্ন পূরণের আহ্বান জানান।