1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আছিয়া আক্তার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ২০০ শিক্ষার্থী লালমাইয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, প্রবাসী রাশেদকে নির্যাতনের অভিযোগ লালমাইয়ে প্রথমবার ১৭ পূজামণ্ডপের দায়িত্বশীলদের নিয়ে শারদ পুনর্মিলনী, পুরস্কৃত ১৭ মণ্ডপ বেলুন উড়িয়ে লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন করলেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া লালমাইয়ে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ এমপি মনিরুল হক চৌধুরীর ৮১তম জন্মদিন উদযাপন, ফুলেল শুভেচ্ছা জানালেন মোঃ ইউসুফ আলী মীর পিন্টু লালমাইয়ে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া বরইয়া গ্রামে হরিশ্চর চৌরাস্তায় ব্যাংকিং সেবায় নতুন মাত্রা, উদ্বোধন হলো ইলেকট্রনিক বুথ কুমিল্লায় জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল প্রায় ৫ হাজার শিক্ষার্থী লালমাইয়ে নবজাতক কন্যাশিশুকে ফেলে মায়ের উধাও, চার দিন পর ইউএনওর উদ্যোগে সেফ হোমে আশ্রয়

বাগমারা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলী আক্কাছ স্যারের মৃত্যুবার্ষিকী পালিত

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে

বাগমারা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলী আক্কাছ স্যারের মৃত্যুবার্ষিকী পালিত

মোহাম্মদ আনোয়ার হোসেন

শতবর্ষী বাগমারা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম আলী আক্কাছ স্যারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) বিদ্যালয়ের পক্ষ থেকে এ কর্মসূচি পালন করা হয়। আগামীকাল ১২ আগস্ট বিদ্যালয় বন্ধ থাকায় আজকেই এই স্মরণসভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে কবর জিয়ারত করা হয়। পরে আয়োজিত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মাওলানা আবদুল করিম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির আহমদ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ।

মরহুম আলী আক্কাছ স্যার ১৯৭৬ সালের ১২ আগস্ট ইন্তেকাল করেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি শিক্ষা বিস্তারে অসামান্য অবদান রেখে গেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD