
বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি অনুমোদন: বিশিষ্ট শিক্ষাবিদ কামাল হোসেন সভাপতি
মোহাম্মদ আনোয়ার হোসেন
কুমিল্লা জেলার লালমাই উপজেলার বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের জন্য ছয় মাসের মেয়াদে একটি নতুন এডহক কমিটি অনুমোদন করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা।
কুমিল্লা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত এক অফিসিয়াল নোটিশে এই অনুমোদন দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, বোর্ডের নিয়ম অনুযায়ী এই স্কুলটির নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের জন্য আগামী ছয় মাস এই এডহক কমিটি পরিচালনা কার্যক্রমে দায়িত্ব পালন করবে।
নতুন এই এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ কামাল হোসেন। স্থানীয় পর্যায়ে তিনি একজন সুপরিচিত শিক্ষাবিদ, বিশিষ্ট ব্যবসায়ী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সম্মানিত।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন,
সদস্য সচিব: প্রধান শিক্ষক, বাগমারা গার্লস হাই স্কুল (পদাধিকার বলে)।
সদস্য: মোসা: হাসনেয়ারা বেগম (শিক্ষক প্রতিনিধি, জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত)।
সদস্য: মো: আসলাম মজুমদার (অভিভাবক প্রতিনিধি, উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত)।
নতুন কমিটির দায়িত্ব হলো আগামী ছয় মাসের মধ্যে নির্ধারিত বিধিবিধান মেনে একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করা। এই মনোনয়ন এবং দায়িত্বপ্রাপ্তির বিষয়ে শিক্ষানুরাগী মহল মোহাম্মদ কামাল হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।