
লালমাইয়ে বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত
মোহাম্মদ আনোয়ার হোসেন
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত এডহক কমিটির সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী মো. কামাল হোসেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. ফারুক হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এডহক কমিটির অভিভাবক সদস্য মো. আসলাম মজুমদার। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের পক্ষ থেকে নবগঠিত কমিটির সভাপতি ও সদস্যকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানানো হয়। এরপর বক্তারা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক অগ্রগতির বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
সভা শেষে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (A+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন অতিথিরা। পরে সংবর্ধিত শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিদ্যালয়ের আঙ্গিনায় পরিবেশ রক্ষার বার্তা দিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেন আমন্ত্রিত অতিথিরা ও শিক্ষকবৃন্দ।