1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জামিরা মহিলা দাখিল মাদ্রাসাকে সম্মাননা স্মারক প্রদান লালমাইয়ে জয়নগর মাদরাসা জামে মসজিদে বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী মীর পিন্টুর অনুদান প্রদান লালমাইয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত লালমাইয়ে বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত লালমাইয়ে মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি অনুমোদন: বিশিষ্ট শিক্ষাবিদ কামাল হোসেন সভাপতি বাগমারা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলী আক্কাছ স্যারের মৃত্যুবার্ষিকী পালিত লালমাই উপজেলা ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন সভাপতি কামাল হোসেন, সেক্রেটারি নাজমুল হাসান দোয়া ও মোনাজাতে ‘দুতিয়াপুর প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন’-এর আত্মপ্রকাশ উদ্বোধনী দিনেই ৩ দুস্থ রোগীকে চিকিৎসা সহায়তা প্রদান লালমাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে বিএনপির দোয়া ও আলোচনা সভা

জামিরা মহিলা দাখিল মাদ্রাসাকে সম্মাননা স্মারক প্রদান

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

জামিরা মহিলা দাখিল মাদ্রাসাকে সম্মাননা স্মারক প্রদান

‎লালমাই উপজেলার জামিরা মহিলা দাখিল মাদ্রাসার সদ্যবিদায়ী সভাপতি ও লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার দায়িত্ব পালনকালে দাখিল পরীক্ষায় মাদ্রাসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পাশের হারে জামিরা মহিলা দাখিল মাদ্রাসা প্রথম স্থান অর্জন করেছে।

‎রোববার (১৬ আগস্ট) উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জামিরা মহিলা দাখিল মাদ্রাসার সম্মাননা স্মারক গ্রহণ করেন প্রতিষ্ঠানের সদ্যবিদায়ী সভাপতি ও লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার, প্রতিষ্ঠাতা আলহাজ্ব আবদুল খালেক মজুমদার এবং প্রতিষ্ঠানের সুপার আলহাজ্ব খলিলুর রহমান মজুমদার।

‎ড. শাহজাহান মজুমদার বলেন, পরপর দুই মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ হয়েছে। মহান আল্লাহর অশেষ রহমতে দুই মেয়াদেই আমাদের প্রিয় প্রতিষ্ঠানটি লালমাই উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করতে সক্ষম হয়েছে।

‎তিনি আরও বলেন, এই অর্জন শুধু আমার একার নয়, এটি আমাদের সম্মানিত শিক্ষকমণ্ডলীর নিরলস পরিশ্রম, ছাত্রীদের আন্তরিক প্রচেষ্টা, অভিভাবকদের সহযোগিতা এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD