
বাংলা ভাষায় ফরেনসিক অ্যাকাউন্টিং ও আর্থিক অপরাধ তদন্ত বিষয়ক প্রথম বই প্রকাশিত
লেখক,কুমিল্লার লালমাই উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ DrMosttafa Shazzad Hasan Fca
নিজস্ব প্রতিবেদক
বাংলা ভাষায় ফরেনসিক অ্যাকাউন্টিং ও আর্থিক অপরাধ তদন্ত বিষয়ের মৌলিক ধারণা নিয়ে দেশের প্রকাশনা অঙ্গনে যুক্ত হলো একটি নতুন মাইলফলক। ড. মোস্তফা সাজ্জাদ হাসান এফসিএ সিপিএ রচিত এই বিষয়ের প্রথম গ্রন্থটি সম্প্রতি প্রকাশিত হয়েছে।
বইটির প্রথম কপি শুভেচ্ছা সহকারে গ্রহণ করেছেন বিশিষ্ট পেশাজীবী ও লেখকের বন্ধু ও সহকর্মী জনাব মনোয়ার হোসাইন এফসিএ এফসিএমএ এফসিএস।
দেশের আর্থিক খাতের স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করতে এবং আর্থিক অপরাধ ও অনিয়ম অনুসন্ধানে এই বইটি গবেষক, পেশাজীবী ও শিক্ষার্থীদের জন্য একটি পথপ্রদর্শক হিসেবে কাজ করবে। বাংলা ভাষায় এই বিষয়ে মৌলিক গ্রন্থ না থাকার যে শূন্যতা ছিল, এই প্রকাশনা তা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইতিমধ্যে বইটি দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন বুকশপ রকমারি ডটকমসহ (Rokomari) অন্যান্য প্ল্যাটফর্মে পাঠকদের জন্য উপলব্ধ রয়েছে। বইটি সংগ্রহ করতে ভিজিট করুন: https://www.rokomari.com/book/569936/forensic-accounting