1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আছিয়া আক্তার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ২০০ শিক্ষার্থী লালমাইয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, প্রবাসী রাশেদকে নির্যাতনের অভিযোগ লালমাইয়ে প্রথমবার ১৭ পূজামণ্ডপের দায়িত্বশীলদের নিয়ে শারদ পুনর্মিলনী, পুরস্কৃত ১৭ মণ্ডপ বেলুন উড়িয়ে লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন করলেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া লালমাইয়ে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ এমপি মনিরুল হক চৌধুরীর ৮১তম জন্মদিন উদযাপন, ফুলেল শুভেচ্ছা জানালেন মোঃ ইউসুফ আলী মীর পিন্টু লালমাইয়ে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া বরইয়া গ্রামে হরিশ্চর চৌরাস্তায় ব্যাংকিং সেবায় নতুন মাত্রা, উদ্বোধন হলো ইলেকট্রনিক বুথ কুমিল্লায় জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল প্রায় ৫ হাজার শিক্ষার্থী লালমাইয়ে নবজাতক কন্যাশিশুকে ফেলে মায়ের উধাও, চার দিন পর ইউএনওর উদ্যোগে সেফ হোমে আশ্রয়

লালমাইয়ে আশকামতা মোহাম্মদীয়া মহিলা আলিম মাদরাসায় কিতাব বিতরণ ও ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

লালমাইয়ে আশকামতা মোহাম্মদীয়া মহিলা আলিম মাদরাসায় কিতাব বিতরণ ও ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

মোহাম্মদ আনোয়ার হোসেন

কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের আশকামতা গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী আশকামতা মোহাম্মদীয়া মহিলা আলিম মাদরাসায় আলিম প্রথম বর্ষের ছাত্রীদের মাঝে কিতাব (বই) বিতরণ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ বছর থেকেই প্রতিষ্ঠানটিতে আলিম প্রথম বর্ষের পাঠদান কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাদরাসা মিলনায়তনে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
১৯৯৩ সালে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মাওলানা আবদুল ওয়াদুদ তালুকদার প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করার পর থেকে অত্র অঞ্চলে নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। চলতি বছর মাদরাসাটি থেকে দাখিল পরীক্ষায় মোট ৩৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২৭ জন উত্তীর্ণ হন। এর মধ্যে গোল্ডেন এ-প্লাসসহ জিপিএ-৫ অর্জন করেন ২ জন শিক্ষার্থী।

মাদরাসার প্রিন্সিপাল এ.এন.এম শাহ আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি মাওলানা আবদুল ওয়াদুদ তালুকদার। শিক্ষক আবু ছাইদ মাসুম বিল্লাহ-র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার ভাইস প্রিন্সিপাল হানিফ মিয়াজী ও অভিভাবক সদস্য মাসুদ আলম।

অনুষ্ঠানে লালমাই প্রেস ক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ সাংবাদিক সমিতি লালমাই শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ রুহুল আমিন-এর পারিবারিক পক্ষ থেকে মাদরাসার তিনজন শিক্ষার্থীকে কিতাব দিয়ে সহযোগিতা করা হয়।

এছাড়া ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলিম শ্রেণির নবনিযুক্ত প্রভাষক আবু বকর সিদ্দিক ও মনিরুল ইসলাম সুজন, সহকারী শিক্ষক শাহাদাত হোসেন, মাস্টার আমির হোসেন, মাওলানা আবুল হাসান, সাংবাদিক মোঃ রুহুল আমিন এবং অভিভাবক মোঃ সোলাইমানসহ মাদরাসার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল,অনুষ্ঠানের শেষ পর্যায়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় মহান রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাদরাসার শিক্ষক হাফেজ ইউসুফ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD