1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে মিশন স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত  কুমিল্লা ৩ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, লালমাই প্রেস ক্লাব এর তীব্র নিন্দা ও প্রতিবাদ লালমাইয়ে আশকামতা মোহাম্মদীয়া মহিলা আলিম মাদরাসায় কিতাব বিতরণ ও ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত লালমাইয়ে আশকামতা মোহাম্মদীয়া মহিলা আলিম মাদরাসায় কিতাব বিতরণ ও ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত বাংলা ভাষায় ফরেনসিক অ্যাকাউন্টিং ও আর্থিক অপরাধ তদন্ত বিষয়ক প্রথম বই প্রকাশিত জাতীয় নাগরিক পার্টি কুমিল্লা দঃ জেলা আহবায়ক কমিটি ঘোষণা: সিনিয়র যুগ্ম সদস্য সচিব হলেন ‘জুলাই যোদ্ধা’ কবির হোসেন দাখিলে ঈর্ষনীয় ফলাফল; আল ইসরা মাদরাসার শিক্ষার্থীরা পেল সংবর্ধনা বাগমারা দারুল হিকমা ইসলামিক একাডেমির ১৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ: সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান কুমিল্লার উন্নয়নে সব আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকবে ‘কুমিল্লা বাঁচাও মঞ্চ’: লালমাইয়ে নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা লালমাইয়ে সফল মৎস্যচাষীদের সম্মাননা স্মারক প্রদান

লালমাইয়ে মিশন স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত 

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

লালমাইয়ে মিশন স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত 

মোহাম্মদ আনোয়ার হোসেন 

মিশন স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ সহ উত্তীর্ণ এবং অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে. সোমবার (৩১ আগস্ট ২০২৬) সকাল ১১টায় কাপাশতলা, লালমাই, কুমিল্লায় অবস্থিত প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে এ অনুষ্ঠান সম্পন্ন হয়.

প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডা. কাজী মোঃ বাকের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলার নির্বাহী অফিসার সুব্রত বিশ্বাস দাস. এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ. বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও মিশন স্কুল অ্যান্ড কলেজের উপদেষ্টা জনাব মোহাম্মদ জসিম উদ্দিন.

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, গৈয়ারভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোঃ আনোয়ার উল্লাহ বিএসসি, এবং কাপাশতলা ১নং ওয়ার্ডের মেম্বারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ.

অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয় এবং সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়. এরপর প্রতিষ্ঠানের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়. দিনব্যাপী এই আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সংগীতানুষ্ঠান ও নৃত্য পরিবেশিত হয়, যা উপস্থিত সবাইকে আনন্দিত করে. অতিথিরা কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং এমন আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন.

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD