
বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে বিশেষ সমাবেশ ও দিকনির্দেশনা সভা অনুষ্ঠিত
মোহাম্মদ আনোয়ার হোসেন
কুমিল্লার লালমাই উপজেলার স্বনামধন্য নারী শিক্ষা প্রতিষ্ঠান বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে একটি বিশেষ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই সমাবেশ ও দিকনির্দেশনা সভা অনুষ্ঠিত হয়।
বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুব্রত বিশ্বাস দাস।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাকসুদা সফিনাজ আক্কাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ, বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোঃ কামাল হোসেন এবং অভিভাবক সদস্য মোঃ আসলাম মজুমদার। এছাড়াও অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আবদুল জলিল।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুব্রত বিশ্বাস দাস আগামী ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় কীভাবে কাঙ্ক্ষিত ও ভালো ফলাফল অর্জন করা যায়, সে বিষয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি নিয়মিত পড়াশোনা, কঠোর পরিশ্রম এবং সঠিক রুটিন মেনে প্রস্তুতি নেওয়ার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানের সভাপতি তার সমাপনী বক্তব্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার মান আরও উন্নতির প্রত্যয় ব্যক্ত করেন।
এসময়ে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং দশম শ্রেণির ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।