1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি: লালমাইয়ে ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয়ের কৃতী সংবর্ধনা ও অংশীজন সমাবেশ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে লালমাই ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও ম্যারাথন সুইজারল্যান্ড প্রবাসী রুবেল মজুমদারের মামার রুহের মাগফিরাত কামনায় লালমাইয়ে দোয়া, এতিমখানায় ১৬ ফ্যান প্রদান লালমাই উপজেলায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক ও সুধীজনের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় লালমাই উপজেলার প্রবাসীর সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগ ভাই ও ভাবির বিরুদ্ধে: দেশে ফিরে চরম বিপাকে ১৯ বছরের প্রবাসী লালমাইয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন: সভাপতি রিয়াজ, সাধারণ সম্পাদক রুহুল, সাংগঠনিক সম্পাদক মনির স্থানীয় নির্বাচন সামনে রেখে লালমাইয়ে যুবদলের একাংশের মতবিনিময় লালমাইয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন (বিডিএমএ) এর আংশিক কমিটি গঠন, সভাপতি রবিউল ও সম্পাদক সঞ্জয় সম্মিলিত ইসলামী ব্যাংক (ফার্স্ট সিকিউরিটি ইউনিট) বাগমারা শাখার লেনদেন স্বাভাবিক, স্বস্তি প্রকাশ গ্রাহকদের লালমাইয়ে জামিরা মহিলা দাখিল মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি: লালমাইয়ে ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয়ের কৃতী সংবর্ধনা ও অংশীজন সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি: লালমাইয়ে ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয়ের কৃতী সংবর্ধনা ও অংশীজন সমাবেশ অনুষ্ঠিত

মোহাম্মদ আনোয়ার হোসেন

কুমিল্লার লালমাই উপজেলার সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অংশীজন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্য উদযাপনের পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “শিক্ষার্থীদের ভালো ফলাফল কেবল তাদের ব্যক্তিগত অর্জন নয়; এটি পরিবার, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার সুফল। কৃতী শিক্ষার্থীদের এই সংবর্ধনা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে দারুণভাবে অনুপ্রাণিত করবে।

বক্তারা আরও উল্লেখ করেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত পরিবেশ ও মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় জনগণের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত অংশীজন মতবিনিময়ের মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব।
আলোচনা সভা শেষে অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন। পুরো অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় লোকজনের মাঝে এক উৎসবমুখর ও আনন্দদায়ক পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিটিজেন ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি আফসানা ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও হরিশ্চর ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজের সভাপতি ডা. সালেহ আহমেদ, লালমাই থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মামুনুর রশীদ, উপজেলা বিএনপি নেতা বিল্লাল হোসেন, মাওলানা জাকির হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল করিম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হাবিবুর রহমান, ভূলইন দক্ষিণ বিএনপির সভাপতি হাফেজ বেলাল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ, গজারিয়া ছালেহিয়া দীনিয়া কমপ্লেক্সের সাধারণ সম্পাদক ডা. শামীম ইকবাল, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহ আলম ও এডভোকেট আরিফুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক জাবের আহমেদ, জামুয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মিজানুর রহমান, জেলা যুবদলের সদস্য এনামুল হক মজুমদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কাজী মেহেদী, মাস্টার শাহ আলম ও তৌফিক ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম লোকমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুবেল হোসেন ও সোহেল রানা, যুবদল নেতা ইকবাল হোসেন আরিফ, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মাহফুজ সোহেল, পেরুল দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গনি রিংকু, ছাত্রদল নেতা আল আমিন, রায়হানুল ইসলাম রাজু এবং পারভেজ মজুমদারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষাবিদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD