1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমাই উপজেলায় হামদ-নাত ও কিরাতে প্রথম স্থান অর্জন আসাদুল্লাহ মেহেদীর আল ইসরা মাদরাসার গৌরবোজ্জ্বল সাফল্য লালমাইয়ের ড. মোস্তফা সাজ্জাদ হাসান: হিসাববিজ্ঞান, ফরেনসিক অডিট ও আইন পেশায় এক বহুমাত্রিক অর্জনের গল্প সাংবাদিক তরিকুল ইসলাম তরুনকে ‘আপনজন সম্মাননা’ প্রদান # জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত লালমাইয়ে যানজট নিরসনে প্রশাসনের অভিযান, সিএনজি স্ট্যান্ডকে ঘিরে কঠোর হুঁশিয়ারি লালমাইয়ে উত্তর দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি ও পিটিএ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লালমাইয়ে বিশিষ্ট শিক্ষা হিতৈষী মোহাঃ তাজুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে বিশেষ সমাবেশ ও দিকনির্দেশনা সভা অনুষ্ঠিত শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি: লালমাইয়ে ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয়ের কৃতী সংবর্ধনা ও অংশীজন সমাবেশ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে লালমাই ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও ম্যারাথন সুইজারল্যান্ড প্রবাসী রুবেল মজুমদারের মামার রুহের মাগফিরাত কামনায় লালমাইয়ে দোয়া, এতিমখানায় ১৬ ফ্যান প্রদান

লালমাই উপজেলায় হামদ-নাত ও কিরাতে প্রথম স্থান অর্জন আসাদুল্লাহ মেহেদীর আল ইসরা মাদরাসার গৌরবোজ্জ্বল সাফল্য

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬

লালমাই উপজেলায় হামদ-নাত ও কিরাতে প্রথম স্থান অর্জন আসাদুল্লাহ মেহেদীর

আল ইসরা মাদরাসার গৌরবোজ্জ্বল সাফল্য

জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬-এ কুমিল্লার লালমাই উপজেলায় হামদ-নাত ও কিরাত উভয় বিভাগে প্রথম স্থান অর্জন করে অসাধারণ সাফল্য বয়ে এনেছে আল ইসরা মাদরাসার মেধাবী শিক্ষার্থী আসাদুল্লাহ মেহেদী। তার এ কৃতিত্বে আনন্দিত আল ইসরা শিক্ষা পরিবারসহ সংশ্লিষ্ট সবাই।

ইসলামি সংস্কৃতি, কুরআন তিলাওয়াত ও নৈতিক মূল্যবোধের চর্চায় শিক্ষার্থীদের দক্ষতা বিকাশের অন্যতম মাধ্যম হলো এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা। এমন একটি গুরুত্বপূর্ণ আয়োজনে দুটি বিভাগেই প্রথম স্থান অর্জন আসাদুল্লাহ মেহেদীর প্রতিভা, অধ্যবসায় ও নিয়মিত অনুশীলনের উজ্জ্বল স্বাক্ষর বহন করে।

আল ইসরা মাদরাসা শুরু থেকেই দ্বীনি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, শুদ্ধ সাংস্কৃতিক চর্চা এবং নৈতিক ও মানবিক গুণাবলি গড়ে তোলার প্রতি গুরুত্ব দিয়ে আসছে। শিক্ষার্থীদের এমন অর্জন প্রতিষ্ঠানটির শিক্ষা ও তারবিয়াহ কার্যক্রমের অগ্রযাত্রাকে আরও অনুপ্রাণিত করবে।

আসাদুল্লাহ মেহেদীর এ দ্বৈত সাফল্যে আল ইসরা মাদরাসা পরিবার তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছে। একই সঙ্গে তার শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে, যাঁদের আন্তরিক প্রচেষ্টা ও দিকনির্দেশনা তার এই অর্জনের পথকে সুগম করেছে।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আশা প্রকাশ করে, আসাদুল্লাহ মেহদী ভবিষ্যতেও কুরআন, হামদ-নাত ও ইসলামি সংস্কৃতির অঙ্গনে তার প্রতিভার স্বাক্ষর রাখবে এবং আরও বড় পরিসরে সাফল্য অর্জন করে আল ইসরা মাদরাসা, লালমাই উপজেলা ও দেশের মুখ উজ্জ্বল করবে।

আসাদুল্লাহ মেহেদীর জন্য রইল প্রাণঢালা অভিনন্দন ও দোয়া। তার এ সাফল্য হোক অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস।

আল ইসরা মাদরাসা
বাগমারা উত্তর বাজার, লালমাই, কুমিল্লা

দ্বীনের পথে জ্ঞানের যাত্রা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD