1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে প্রথমবার ১৭ পূজামণ্ডপের দায়িত্বশীলদের নিয়ে শারদ পুনর্মিলনী, পুরস্কৃত ১৭ মণ্ডপ বেলুন উড়িয়ে লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন করলেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া লালমাইয়ে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ এমপি মনিরুল হক চৌধুরীর ৮১তম জন্মদিন উদযাপন, ফুলেল শুভেচ্ছা জানালেন মোঃ ইউসুফ আলী মীর পিন্টু লালমাইয়ে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া বরইয়া গ্রামে হরিশ্চর চৌরাস্তায় ব্যাংকিং সেবায় নতুন মাত্রা, উদ্বোধন হলো ইলেকট্রনিক বুথ কুমিল্লায় জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল প্রায় ৫ হাজার শিক্ষার্থী লালমাইয়ে নবজাতক কন্যাশিশুকে ফেলে মায়ের উধাও, চার দিন পর ইউএনওর উদ্যোগে সেফ হোমে আশ্রয় লালমাইয়ে ৫টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া লালমাইয়ে পূজামণ্ডপ পরিদর্শন ও বস্ত্র উপহার দিলেন এনসিপি নেতারা

সমন্বিত সবজি চাষে সচ্ছল কৃষক

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৩৬৮ বার পড়া হয়েছে

 

সিরাজগঞ্জে রায়গঞ্জে একই জমিতে একসঙ্গে একাধিক ফসলের চাষ করে আর্থিক সচ্ছলতা পেয়েছেন প্রান্তিক কৃষকরা। মরিচের সঙ্গে ফুলকপি কিংবা বাঁধাকপি, বেগুনের সঙ্গে মরিচ, আলুর সঙ্গে মরিচ, মুলা, পালংক শাক ও ধনিয়া পাতা ইত্যাদি একযোগেই চাষাবাদ করছেন চাষিরা। অপরদিকে আলুর ক্ষেতে মাচায় শিম বা লাউ চাষও করা হচ্ছে।

তাদেরই একজন কৃষক আব্দুল লতিফ। তিনি বাড়ির পাশের জমিতে বেগুন চাষ করেছেন। একই জমিতে তিনি রোপণ করেছেন মরিচের চারাও। তিনি জানান, একসঙ্গে একই জমিতে দুই ধরনের সবজি চাষ করলেও ফলনে কোনো প্রভাব পড়েনি। বেগুন আর মরিচ দুটোরই ফলন ভালো হয়েছে। লতিফের মতো সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আরো অনেকে কৃষক একই জমিতে একাধিক ফসল চাষ করছেন।

কৃষকরা জানান, অন্যান্য সবজির চেয়ে বেগুন বেশ লাভজনক। ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ হলেও বিঘা প্রতি ৬০/৭০ মণ বেগুন উৎপাদন হয়। বর্তমান বাজার মূল্যে প্রতিমণ বেগুন পাইকারি বিক্রি হচ্ছে ৮শ’ থেকে ১ হাজার টাকায়। বেগুনের সঙ্গে মরিচ চাষ করলে বাড়তি কিছু আয় হয়। বেগুন গাছের ফাঁকে ফাঁকে যদি মরিচের আবাদ করা যায় তাতে প্রতি বিঘাতে ৬/৭ মণ কাঁচা মরিচ উৎপাদন হবে। যার বাজার মূল্য কমপক্ষে ৯ থেকে ১০ হাজার টাকা।

এছাড়াও সদর উপজেলার জগৎগাঁতী, বাগবাটি, রতনকান্দি ও বহুলী এলাকাতেও একইভাবে একসঙ্গে একাধিক সবজি চাষের দিকে ঝুঁকেছেন কৃষকরা। এতে একটা ফসলে লোকসান হলেও দ্বিতীয় ফসলে লাভ হবেই। এ কারণে কৃষকের লোকসানের সম্ভাবনা নেই।

কৃষকরা বলেন, জমিকে সঠিকভাবে ব্যবহার করতে জানলে চাষাবাদে লাভ আসবেই। আগের দিনে কৃষকেরা এক ধরনের ফসল চাষে অভ্যস্ত ছিল। বর্তমানে সেটা আর নেই। বেশিরভাগ চাষিই একাধিক ফসল চাষে লাভবান হচ্ছে।

সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক (ডিডি) মো. হাবিবুর হক জানান, শীতকালীন সবজির মৌসুমে সিরাজগঞ্জের অধিকাংশ কৃষক একইসঙ্গে একাধিক ফসল চাষ করছে। সেক্ষেত্রে কৃষি বিভাগও তাদের উৎসাহ ও সহযোগিতা দিয়ে আসছে। একাধিক ফসল চাষে কৃষকের যেমন বেশি মুনাফা হয় তেমনি জমির উর্বরতা শক্তিও বাড়ে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD