1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল প্রায় ৫ হাজার শিক্ষার্থী লালমাইয়ে নবজাতক কন্যাশিশুকে ফেলে মায়ের উধাও, চার দিন পর ইউএনওর উদ্যোগে সেফ হোমে আশ্রয় লালমাইয়ে ৫টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া লালমাইয়ে পূজামণ্ডপ পরিদর্শন ও বস্ত্র উপহার দিলেন এনসিপি নেতারা বাগমারা উত্তর ইউনিয়নে শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতারা কুমিল্লায় খুচরা সার বিক্রেতা এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত: আগামী ২ বছরের জন্য নতুন কমিটি গঠন লালমাই উপজেলায় হামদ-নাত ও কিরাতে প্রথম স্থান অর্জন আসাদুল্লাহ মেহেদীর আল ইসরা মাদরাসার গৌরবোজ্জ্বল সাফল্য লালমাইয়ের ড. মোস্তফা সাজ্জাদ হাসান: হিসাববিজ্ঞান, ফরেনসিক অডিট ও আইন পেশায় এক বহুমাত্রিক অর্জনের গল্প সাংবাদিক তরিকুল ইসলাম তরুনকে ‘আপনজন সম্মাননা’ প্রদান # জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত লালমাইয়ে যানজট নিরসনে প্রশাসনের অভিযান, সিএনজি স্ট্যান্ডকে ঘিরে কঠোর হুঁশিয়ারি

আদালতে দাঁড়িয়ে নিজেকে করোনা রোগী দাবি সাহেদের

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৪১০ বার পড়া হয়েছে

করোনার নমুনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ সাহেদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

গোয়েন্দা পুলিশের (ডিবি)আবেদনের শুনানি করে বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসীম এই রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের অনুমতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সাহেদ। তিনি বলেন, ‘আমার বাবা করোনায় মারা গেছেন।

আমি নিজেও করোনায় আক্রান্ত। ’

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘আদালতে মো. সাহেদ বলেছেন যে, তিনি নিজেই করোনা রোগী। ’

জামিন মঞ্জুর হয়নি জানিয়ে সাহেদ ও মাসুদ পারভেজের আইনজীবী নাজমুল হোসেন সাংবাদিকদের বলেন, ‘আসামি অসুস্থ ও তারা বাংলাদেশের স্থায়ী নাগরিক তাই তারা পালিয়ে যাবে না। তাছাড়া তাদের বিরুদ্ধে মামলা তদন্তাধীন। এসব উল্লেখ করে আমরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেছিলাম। ’

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু আবদুল্লাহ বলেন, ‘অভিযুক্তরা করোনাভাইরাসের ভুয়া রিপোর্ট দিয়ে রাষ্ট্রের ক্ষতি করেছেন। এমনকি বিদেশ থেকেও এজন্য অনেককে ফেরত আসতে হয়েছে। তাই তদন্তের স্বার্থে রিমান্ডের আবেদন মঞ্জুরের অনুরোধ করেছেন তারা। ’

এর আগে মো সাহেদ ও মাসুদ পারভেজকে হাতকড়া পরিয়ে ও কোমরে দড়ি দিয়ে বেঁধে সকালে ডিবি কার্যালয় থেকে আদালতে নেওয়া হয়।

এসময় তাদের মাথায় হেলমেট ও গায়ে বুলেট প্রুফ জ্যাকেট ছিলো।

বুধবার ভোর সাড়ে ৫টা ১০ মিনিটে সাতক্ষীরার দেবহাটা সীমান্তবর্তী কোমরপুর গ্রামের ইছামতি নদীর তীর থেকে একটি গুলিভর্তি পিস্তলসহ সাহেদকে গ্রেপ্তার করে র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি।

বিতর্কিত ব্যবসায়ী সাহেদ সাতক্ষীরারই ছেলে। করোনার নমুনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গত ৬ ও ৭ জুলাই উত্তরার রিজেন্ট হাসপাতাল এবং রিজেন্ট গ্রুপের প্রধান দপ্তরে র‌্যাবের অভিযানের পর থেকে তিনি লাপাত্তা ছিলেন। তার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে অনেকগুলো মামলা রয়েছে।

এর আগে মঙ্গলবার গাজীপুর থেকে মাসুদ পারভেজকে গ্রেপ্তার করেছিলো র‍্যাব। আদালত আজ তাকেও ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD