1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় নির্বাচন সামনে রেখে লালমাইয়ে যুবদলের একাংশের মতবিনিময় লালমাইয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন (বিডিএমএ) এর আংশিক কমিটি গঠন, সভাপতি রবিউল ও সম্পাদক সঞ্জয় সম্মিলিত ইসলামী ব্যাংক (ফার্স্ট সিকিউরিটি ইউনিট) বাগমারা শাখার লেনদেন স্বাভাবিক, স্বস্তি প্রকাশ গ্রাহকদের লালমাইয়ে জামিরা মহিলা দাখিল মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা লালমাইয়ে জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আনন্দঘন পরিবেশে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মতিথি উদযাপন লালমাইয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত লালমাইয়ে মিশন স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত  কুমিল্লা ৩ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, লালমাই প্রেস ক্লাব এর তীব্র নিন্দা ও প্রতিবাদ লালমাইয়ে আশকামতা মোহাম্মদীয়া মহিলা আলিম মাদরাসায় কিতাব বিতরণ ও ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত লালমাইয়ে আশকামতা মোহাম্মদীয়া মহিলা আলিম মাদরাসায় কিতাব বিতরণ ও ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

ইসরাইলকে সামরিক শক্তি প্রদর্শনের হুমকি দিল ইরান

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৪১১ বার পড়া হয়েছে

ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইল সিরিয়ায় ইরানের সামরিক উপদেষ্টাদের অবস্থান লক্ষ্য করে ইসরাইল হামলানোর মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে জানিয়েছে ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শেকারচি।  গতকাল বৃহস্পতিবার ইসরাইলের অপপ্রচারের নিন্দা জানিয়ে জেনারেল আবুল ফাজল বলেন, ‘এগুলো হচ্ছে ইসরাইলের ভয়াবহ রকমের মিডিয়াযুদ্ধ, মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং মিথ্যার কারবার।’

ইসরাইল এবং পশ্চিমা গণমাধ্যমগুলো এবং তাদের আঞ্চলিক মিত্ররা ইরানবিরোধী প্রচারণা চালায় মূলত তাদের শক্তি-সামর্থ্য, অমানবিক দখলদারিত্ব ও তাদের সামরিক বাহিনীর সক্ষমতা বাড়িয়ে দেখানোর জন্য। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, ইহুদিবাদী ইসরাইল যদি সিরিয়ায় ইরানের সামরিক উপদেষ্টাদের ওপর বোমা হামলা এবং হত্যার ব্যাপারে মিথ্যা প্রচারণা চালাতে থাকে তাহলে তারা ইরান এবং প্রতিরোধ ফন্টে প্রকৃত সক্ষমতা দেখবে।

তিনি বলেন, আমরা ইহুদিবাদী ইসরাইল এবং তাদের পুতুলদেরকে সতর্ক করছি যে, তারা যদি এই ধরনের শয়তানি অব্যাহত রাখে তাহলে তারা ইরান ও প্রতিরোধ ফ্রন্টের সক্ষমতা দেখবে।

উল্লেখ্য, ইসরাইল দাবি করে আসছে, সিরিয়ায় ইরানের শত শত অথবা হাজার হাজার সামরিক সদস্য মারা গেছেন।

সূত্র : পার্সটুডে

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD