1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে রাবেয়া আদর্শ শিশু শিক্ষালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা লালমাইয়ে নবাগত ইউএনও সুব্রত বিশ্বাস দাশের সাথে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ লালমাইয়ে ২৪ জুলাইয়ের শহীদ ও আহতদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সততা ও নিষ্ঠা থাকলে সব বাধা পেরিয়ে সফলতা আসবেই: মনির হোসেন ডালিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে লালমাই উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী মীর পিন্টু’র সৌজন্য সাক্ষাৎ লালমাইয়ে বাগমারা দঃ ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাহবুব ইসলাম শরীফের ঘোষণা লালমাইয়ে ‘বীর নিবাস’ নির্মাণকাজ পরিদর্শন করলেন ইউএনও সুব্রত বিশ্বাস দাশ লালমাইয়ে ইউনাইটেড ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসায় ১৬ শিক্ষার্থীকে সবক প্রদান ও দোয়া অনুষ্ঠান ‎১৪শ’ বছরের মসজিদে গামামাহ: মহানবী (সা.) – এর স্মৃতিবিজড়িত এক ঐতিহাসিক নিদর্শন লালমাইয়ে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরলেন মুহাদ্দিস মাওলানা আব্দুল্লাহ আল মামুন, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৯৫ বার পড়া হয়েছে

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরলেন মুহাদ্দিস মাওলানা আব্দুল্লাহ আল মামুন, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা

মোহাম্মদ আনোয়ার হোসেন

পবিত্র হজ্ব পালন শেষে সুস্থ ও নিরাপদ শরীরে দেশে এবং নিজ বাসভবনে প্রত্যাবর্তন করেছেন লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের উত্তর দৌলতপুর ফ্রেন্ডস্ গ্রুপের সম্মানিত উপদেষ্টা, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মুহাদ্দিস মাওলানা আব্দুল্লাহ আল মামুন সাহেব।

আজ ১৫ জুন (সোমবার) তিনি তার নিজ গ্রামের বাড়ি উত্তর দৌলতপুর এসে পৌঁছান।

পবিত্র হজের সমস্ত আনুষ্ঠানিকতা সফলভাবে সম্পন্ন করতে পারায় আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করেন মাওলানা আব্দুল্লাহ আল মামুন। এ সময় তিনি এক আবেগঘন পরিবেশে বাংলাদেশসহ সারাবিশ্বের মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

তিনি দেশ ও প্রবাসে অবস্থানরত উত্তর দৌলতপুর ফ্রেন্ডস্ গ্রুপের সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী, এলাকাবাসীসহ সমগ্র দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন। তিনি যেন হজের শিক্ষা ও পবিত্রতা জীবনের বাকি দিনগুলোতে ধরে রাখতে পারেন এবং তার এই ইবাদত যেন আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা কবুল করেন, সেজন্য সবার আন্তরিক দোয়া ও ভালোবাসা কামনা করেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD