1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে বিশিষ্ট শিক্ষা হিতৈষী মোহাঃ তাজুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে বিশেষ সমাবেশ ও দিকনির্দেশনা সভা অনুষ্ঠিত শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি: লালমাইয়ে ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয়ের কৃতী সংবর্ধনা ও অংশীজন সমাবেশ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে লালমাই ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও ম্যারাথন সুইজারল্যান্ড প্রবাসী রুবেল মজুমদারের মামার রুহের মাগফিরাত কামনায় লালমাইয়ে দোয়া, এতিমখানায় ১৬ ফ্যান প্রদান লালমাই উপজেলায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক ও সুধীজনের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় লালমাই উপজেলার প্রবাসীর সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগ ভাই ও ভাবির বিরুদ্ধে: দেশে ফিরে চরম বিপাকে ১৯ বছরের প্রবাসী লালমাইয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন: সভাপতি রিয়াজ, সাধারণ সম্পাদক রুহুল, সাংগঠনিক সম্পাদক মনির স্থানীয় নির্বাচন সামনে রেখে লালমাইয়ে যুবদলের একাংশের মতবিনিময় লালমাইয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন (বিডিএমএ) এর আংশিক কমিটি গঠন, সভাপতি রবিউল ও সম্পাদক সঞ্জয়

বাগমারায় ‘আলফা এয়ার এক্সপ্রেস’ এর শুভ উদ্বোধন

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ২৯৮ বার পড়া হয়েছে

বাগমারায় ‘আলফা এয়ার এক্সপ্রেস’ এর শুভ উদ্বোধন

মোহাম্মদ আনোয়ার হোসেন

কুমিল্লার বাগমারায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মানের ট্রাভেল ও আইটি সেবামূলক প্রতিষ্ঠান ‘আলফা এয়ার এক্সপ্রেস’ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ ৩ জুলাই (শুক্রবার) বিকাল ৬টায় বাগমারা উচ্চ বিদ্যালয় সংলগ্ন প্রতিষ্ঠানটির কার্যালয়ে ফিতা কাটা ও বিশেষ দোয়া মোনাজাতের মাধ্যমে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন ও আল ইসরা মাদ্রাসার সম্মানিত শিক্ষক হাফেজ মাওলানা ইসমাইল হোসেন শামীম।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী (প্রোফাইটার) মো. কবির হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় ব্যবসায়ী, সমাজসেবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনকালে বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল বাংলাদেশে সঠিক ও নির্ভরযোগ্য সেবার গুরুত্ব অপরিসীম। ‘আলফা এয়ার এক্সপ্রেস’ তাদের স্লোগান “FAST. RELIABLE. EVERYWHERE.” (দ্রুত, নির্ভরযোগ্য, সর্বত্র) বজায় রেখে সাধারণ মানুষকে সর্বোচ্চ সততার সাথে সেবা প্রদান করবে বলে আমরা আশাবাদী।

এক নজরে আলফা এয়ার এক্সপ্রেস-এর সেবাসমূহ:

সাধারণ মানুষের যাতায়াত এবং ডিজিটাল সেবা আরও সহজ করতে প্রতিষ্ঠানটি এক ছাদের নিচে বেশ কিছু গুরুত্বপূর্ণ সেবা নিয়ে এসেছে। এর মধ্যে অন্যতম,
বৈদেশিক সেবা: সকল দেশের বিমান টিকিট, ম্যানপাওয়ার প্রসেসিং এবং আকর্ষণীয় হজ্ব ও ওমরাহ্ প্যাকেজ।
ভিসা ও পাসপোর্ট সেবা: ইন্ডিয়ান ভিসার আবেদন ও ই-পাসপোর্ট আবেদন।
সরকারি ও আইনি সেবা: পুলিশ ক্লিয়ারেন্স আবেদন এবং ড্রাইভিং লাইসেন্স আবেদন।
নাগরিক সেবা:জাতীয় পরিচয়পত্র (NID) সংশোধন আবেদন।
পরিবহন সেবা: ২৪ ঘণ্টা রেন্ট-এ-কার সুবিধা।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয় এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD