1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় ‘আলফা এয়ার এক্সপ্রেস’ এর শুভ উদ্বোধন লালমাইয়ের নতুন ইউএনও সুব্রত বিশ্বাসকে এনসিপির ফুলেল শুভেচ্ছা লালমাইয়ে বিএনপি নেতা কাজী কাজলের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমাইয়ে এমপি মোবাশ্বের আলম ভূইয়ার উদ্যোগে লক্ষাধিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন লালমাইয়ে যুব বিভাগের মাদকবিরোধী র‍্যালি: মাদক নির্মূলে কঠোর হওয়ার আহ্বান ওয়ালটন প্লাজা বাগমারা শাখার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প লালমাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা হেলাল উদ্দিন মজুমদারের সুস্থতা কামনায় দেশবাসীর নিকট দোয়া চাইলেন যুবদল নেতা ইকবাল মজুমদার লালমাইয়ে বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত প্রাইভেট মাদরাসা বৃত্তি পরীক্ষায় ‘আল ইসরা মাদরাসা’ জাতীয় পর্যায়ে ২য় ও উপজেলায় ১ম

বাগমারায় ‘আলফা এয়ার এক্সপ্রেস’ এর শুভ উদ্বোধন

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

বাগমারায় ‘আলফা এয়ার এক্সপ্রেস’ এর শুভ উদ্বোধন

মোহাম্মদ আনোয়ার হোসেন

কুমিল্লার বাগমারায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মানের ট্রাভেল ও আইটি সেবামূলক প্রতিষ্ঠান ‘আলফা এয়ার এক্সপ্রেস’ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ ৩ জুলাই (শুক্রবার) বিকাল ৬টায় বাগমারা উচ্চ বিদ্যালয় সংলগ্ন প্রতিষ্ঠানটির কার্যালয়ে ফিতা কাটা ও বিশেষ দোয়া মোনাজাতের মাধ্যমে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন ও আল ইসরা মাদ্রাসার সম্মানিত শিক্ষক হাফেজ মাওলানা ইসমাইল হোসেন শামীম।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী (প্রোফাইটার) মো. কবির হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় ব্যবসায়ী, সমাজসেবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনকালে বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল বাংলাদেশে সঠিক ও নির্ভরযোগ্য সেবার গুরুত্ব অপরিসীম। ‘আলফা এয়ার এক্সপ্রেস’ তাদের স্লোগান “FAST. RELIABLE. EVERYWHERE.” (দ্রুত, নির্ভরযোগ্য, সর্বত্র) বজায় রেখে সাধারণ মানুষকে সর্বোচ্চ সততার সাথে সেবা প্রদান করবে বলে আমরা আশাবাদী।

এক নজরে আলফা এয়ার এক্সপ্রেস-এর সেবাসমূহ:

সাধারণ মানুষের যাতায়াত এবং ডিজিটাল সেবা আরও সহজ করতে প্রতিষ্ঠানটি এক ছাদের নিচে বেশ কিছু গুরুত্বপূর্ণ সেবা নিয়ে এসেছে। এর মধ্যে অন্যতম,
বৈদেশিক সেবা: সকল দেশের বিমান টিকিট, ম্যানপাওয়ার প্রসেসিং এবং আকর্ষণীয় হজ্ব ও ওমরাহ্ প্যাকেজ।
ভিসা ও পাসপোর্ট সেবা: ইন্ডিয়ান ভিসার আবেদন ও ই-পাসপোর্ট আবেদন।
সরকারি ও আইনি সেবা: পুলিশ ক্লিয়ারেন্স আবেদন এবং ড্রাইভিং লাইসেন্স আবেদন।
নাগরিক সেবা:জাতীয় পরিচয়পত্র (NID) সংশোধন আবেদন।
পরিবহন সেবা: ২৪ ঘণ্টা রেন্ট-এ-কার সুবিধা।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয় এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD