1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংক (ফার্স্ট সিকিউরিটি ইউনিট) বাগমারা শাখার লেনদেন স্বাভাবিক, স্বস্তি প্রকাশ গ্রাহকদের লালমাইয়ে জামিরা মহিলা দাখিল মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা লালমাইয়ে জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আনন্দঘন পরিবেশে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মতিথি উদযাপন লালমাইয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত লালমাইয়ে মিশন স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত  কুমিল্লা ৩ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, লালমাই প্রেস ক্লাব এর তীব্র নিন্দা ও প্রতিবাদ লালমাইয়ে আশকামতা মোহাম্মদীয়া মহিলা আলিম মাদরাসায় কিতাব বিতরণ ও ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত লালমাইয়ে আশকামতা মোহাম্মদীয়া মহিলা আলিম মাদরাসায় কিতাব বিতরণ ও ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত বাংলা ভাষায় ফরেনসিক অ্যাকাউন্টিং ও আর্থিক অপরাধ তদন্ত বিষয়ক প্রথম বই প্রকাশিত জাতীয় নাগরিক পার্টি কুমিল্লা দঃ জেলা আহবায়ক কমিটি ঘোষণা: সিনিয়র যুগ্ম সদস্য সচিব হলেন ‘জুলাই যোদ্ধা’ কবির হোসেন

লালমাইয়ে নবাগত ইউএনও সুব্রত বিশ্বাস দাশের সাথে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১৮৮ বার পড়া হয়েছে

লালমাইয়ে নবাগত ইউএনও সুব্রত বিশ্বাস দাশের সাথে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

মোহাম্মদ আনোয়ার হোসেন

কুমিল্লার লালমাই উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত বিশ্বাস দাশের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ, লালমাই উপজেলা শাখার নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে সংগঠনের পক্ষ থেকে নবাগত ইউএনও-কে ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

রবিবার (২৬ জুলাই) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে উপজেলার কৃষি খাতকে আরও সমৃদ্ধ করা, প্রান্তিক কৃষকদের মাঝে সময়মতো ও সঠিক মূল্যে মানসম্মত সার পৌঁছে দেওয়া এবং সার বিতরণ ব্যবস্থা শৃঙ্খলাবদ্ধ রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। নবাগত ইউএনও উপজেলার সার্বিক কৃষি উন্নয়ন ও কৃষকদের স্বার্থ রক্ষায় সার বিক্রেতাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। সংগঠনের নেতৃবৃন্দও উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় রেখে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ, কুমিল্লা জেলা শাখার সভাপতি মোঃ হায়াতুননবী মিয়াজী, লালমাই উপজেলা শাখার সভাপতি মোঃ দুলাল হোসেন এবং সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান। এছাড়াও সংগঠনের অন্যান্য উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD