1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দোয়া ও মোনাজাতে ‘দুতিয়াপুর প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন’-এর আত্মপ্রকাশ উদ্বোধনী দিনেই ৩ দুস্থ রোগীকে চিকিৎসা সহায়তা প্রদান লালমাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে বিএনপির দোয়া ও আলোচনা সভা লালমাইয়ে ১১ দলীয় জোটের গণমিছিল: জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবি লালমাইয়ে অসহায় মায়ের চিকিৎসায় আমিনুল হক ফাউন্ডেশনের নগদ অর্থ সহায়তা লালমাইয়ে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমাইয়ে জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে জামায়াতে ইসলামীর গণমিছিল লালমাইয়ে রাবেয়া আদর্শ শিশু শিক্ষালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা লালমাইয়ে নবাগত ইউএনও সুব্রত বিশ্বাস দাশের সাথে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ লালমাইয়ে ২৪ জুলাইয়ের শহীদ ও আহতদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সততা ও নিষ্ঠা থাকলে সব বাধা পেরিয়ে সফলতা আসবেই: মনির হোসেন ডালিম

দোয়া ও মোনাজাতে ‘দুতিয়াপুর প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন’-এর আত্মপ্রকাশ উদ্বোধনী দিনেই ৩ দুস্থ রোগীকে চিকিৎসা সহায়তা প্রদান

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

দোয়া ও মোনাজাতে ‘দুতিয়াপুর প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন’-এরআত্মপ্রকাশ

উদ্বোধনী দিনেই ৩ দুস্থ রোগীকে চিকিৎসা সহায়তা প্রদান

মোহাম্মদ আনোয়ার হোসেন

দোয়া, মোনাজাত ও দুস্থ মানুষের সহায়তার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করল সম্পূর্ণ অরাজনৈতিক মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘দুতিয়াপুর প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন’। শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৫টায় এক আয়োজনের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।

ফাউন্ডেশনের শুভ উদ্বোধনের দিনেই মানবিক দৃষ্টিকোণ থেকে দুতিয়াপুর গ্রামের ৩ জন গুরুতর অসুস্থ ও অসহায় ব্যক্তির চিকিৎসার জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
দুতিয়াপুর গ্রামের সর্বস্তরের প্রবাসীদের সার্বিক সহযোগিতা ও যৌথ উদ্যোগে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছে। প্রবাসে থেকেও নিজ গ্রামের অবহেলিত, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার সামাজিক উন্নয়নে ভূমিকা রাখাই এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দুতিয়াপুর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা এমরান হোসেন। মোনাজাতে দেশের অগ্রগতি, প্রবাসী ভাইদের কল্যাণ ও সুস্বাস্থ্য এবং সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের জনগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উৎসুক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। গ্রামের দূর-দূরান্তে থাকা প্রবাসীদের এমন মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রমে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন স্থানীয় বাসিন্দারা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD