1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আছিয়া আক্তার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ২০০ শিক্ষার্থী লালমাইয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, প্রবাসী রাশেদকে নির্যাতনের অভিযোগ লালমাইয়ে প্রথমবার ১৭ পূজামণ্ডপের দায়িত্বশীলদের নিয়ে শারদ পুনর্মিলনী, পুরস্কৃত ১৭ মণ্ডপ বেলুন উড়িয়ে লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন করলেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া লালমাইয়ে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ এমপি মনিরুল হক চৌধুরীর ৮১তম জন্মদিন উদযাপন, ফুলেল শুভেচ্ছা জানালেন মোঃ ইউসুফ আলী মীর পিন্টু লালমাইয়ে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া বরইয়া গ্রামে হরিশ্চর চৌরাস্তায় ব্যাংকিং সেবায় নতুন মাত্রা, উদ্বোধন হলো ইলেকট্রনিক বুথ কুমিল্লায় জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল প্রায় ৫ হাজার শিক্ষার্থী লালমাইয়ে নবজাতক কন্যাশিশুকে ফেলে মায়ের উধাও, চার দিন পর ইউএনওর উদ্যোগে সেফ হোমে আশ্রয়

জাতীয় নাগরিক পার্টি কুমিল্লা দঃ জেলা আহবায়ক কমিটি ঘোষণা: সিনিয়র যুগ্ম সদস্য সচিব হলেন ‘জুলাই যোদ্ধা’ কবির হোসেন

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ২৫৯ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি কুমিল্লা দঃ জেলা আহবায়ক কমিটি ঘোষণা: সিনিয়র যুগ্ম সদস্য সচিব হলেন ‘জুলাই যোদ্ধা’ কবির হোসেন

মোহাম্মদ আনোয়ার হোসেন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কুমিল্লা দক্ষিণ জেলা শাখার পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই নতুন কমিটিতে লালমাই উপজেলার কৃতি সন্তান, জুলাই বিপ্লবের সক্রিয় অংশগ্রহণকারী ও ছাত্রনেতা মো. কবির হোসেন রুমনকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
দলের কেন্দ্রীয় আহবায়ক কমিটি কর্তৃক অনুমোদনপ্রাপ্ত এই কমিটিতে ব্যারিস্টার মোহাম্মাদ মাজহারুল ইসলামকে আহবায়ক এবং অ্যাডভোকেট শামসুল আলম মজুমদার মোহনকে সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয়েছে।
মো. কবির হোসেন রুমন ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি ২০২৫ এর কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে সক্রিয়ভাবে রাজপথে আন্দোলন করেন।

কুমিল্লায় ছাত্র-জনতার অভ্যুত্থানে তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে। তাঁর এই ত্যাগের স্বীকৃতি হিসেবে দলের নীতিনির্ধারণী মহল তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
নতুন দায়িত্ব পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রুমন বলেন, “জাতীয় নাগরিক পার্টি আমার ওপর যে আস্থা রেখেছে, তা আমি নিষ্ঠার সাথে পালন করব। কুমিল্লা দক্ষিণ জেলায় দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের প্রতিটি আন্দোলনে আমি সক্রিয় থাকব। গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ পুনর্গঠনে তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে আমি বদ্ধপরিকর।

দলটির কেন্দ্রীয় নেতারা আশা প্রকাশ করেছেন, নবগঠিত এই কমিটি কুমিল্লায় জাতীয় নাগরিক পার্টিকে একটি শক্তিশালী রাজনৈতিক শক্তিতে রূপান্তর করবে এবং আগামী দিনের জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মো. কবির হোসেন রুমনের মতো তরুণ ও ত্যাগী নেতাদের নেতৃত্বে দল আরও গতিশীল হবে বলেও তাঁরা মনে করছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD