1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত লালমাইয়ে মিশন স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত  কুমিল্লা ৩ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, লালমাই প্রেস ক্লাব এর তীব্র নিন্দা ও প্রতিবাদ লালমাইয়ে আশকামতা মোহাম্মদীয়া মহিলা আলিম মাদরাসায় কিতাব বিতরণ ও ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত লালমাইয়ে আশকামতা মোহাম্মদীয়া মহিলা আলিম মাদরাসায় কিতাব বিতরণ ও ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত বাংলা ভাষায় ফরেনসিক অ্যাকাউন্টিং ও আর্থিক অপরাধ তদন্ত বিষয়ক প্রথম বই প্রকাশিত জাতীয় নাগরিক পার্টি কুমিল্লা দঃ জেলা আহবায়ক কমিটি ঘোষণা: সিনিয়র যুগ্ম সদস্য সচিব হলেন ‘জুলাই যোদ্ধা’ কবির হোসেন দাখিলে ঈর্ষনীয় ফলাফল; আল ইসরা মাদরাসার শিক্ষার্থীরা পেল সংবর্ধনা বাগমারা দারুল হিকমা ইসলামিক একাডেমির ১৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ: সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান কুমিল্লার উন্নয়নে সব আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকবে ‘কুমিল্লা বাঁচাও মঞ্চ’: লালমাইয়ে নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

লালমাইয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

লালমাইয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

মোহাম্মদ আনোয়ার হোসেন

কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেছেন, “স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালে আমাদের প্রিয় সংগঠন জাতীয়তাবাদী দল বিএনপির জন্ম দিয়েছিলেন। ২০০৮ সালে আমি একজন কনটাক্টরের আন্ডারে নির্বাচন করেছিলাম। ২০২৬ সালের ১২ তারিখে আপনারা আমাকে সরাসরি ভোট দিয়েছেন। আমি এখন ৬ লাখ মানুষের এমপি। বিএনপি আমার পৈতৃক সম্পত্তি নয়, আগামী ৫৪ মাসের জন্য বিএনপি আমার নিকট আমানত। আজকেও স্লোগান শুনতেছি মোবাশ্বের ভূঁইয়ার দালালেরা হুশিয়ার-সাবধান। তারা কিন্তু রাতের বেলায় আবার ফোন করে বলে ভাই মাফ করে দেন। নিজ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা গর্ব করে বলবেন মোবাশ্বের ভূঁইয়ার দালাল হলেও আমরা, ভাই হলেও আমরা, কর্মী হলেও আমরা। কুমিল্লা-৬ এর এমপি, কুমিল্লা-১০ এ বৈধ নয়৷ খেলতে পারবেন খেলা হবে। আমি আল্লাহ ছাড়া কাউকে কেয়ার করিনা। উপজেলা বিএনপির কমিটি আমাকে মানুক বা না মানুক আমার কিছু যায়-আসে না। মোবাশ্বের ভূঁইয়া রাজনীতি করতে কমিটি লাগে না।

মনিরুল হক চৌধুরীর সমর্থকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আমার আর মনির ভাইয়ের সম্পর্ক দুধে আর চিনিতে। রাজনৈতিক মাঠে আমরা এক ভাই আরেক ভাইকে গুতাইলেও সংসদে দেখা হলে পা ধরে সালাম করি। কারণ, উনি আমার মুরুব্বি আর তোমরা আমাদের এই খেলাতে ধরা খেয়েছো। ভাই কিন্তু তোমাদেরকে বলির পাঠা বানিয়ে ফেলেছে। দয়া করে ফেসবুকে সুরসুরি দিবেন না৷ ”

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) লালমাই উপজেলা বিএনপির উদ্যোগে সংগঠনে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা বিএনপি নেতা মাওলানা জাকির হোসেন, বিএনপি নেতা এডভোকেট বেলাল হোসাইন, উপজেলা যুবদলের আহবায়ক জাবের আহমেদ, যুগ্ম আহবায়ক শাহ আলম, সদস্য সচিব মাহফুজুর রহমান, বাগমারা উত্তর বিএনপির সভাপতি ডালিম, বিএনপি নেতা আছলাম মজুমদার, বিএনপি নেতা আলী আশ্রাফ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান, ভূলইন দক্ষিণ বিএনপির সভাপতি হাফেজ বেলাল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ, ভূলইন উত্তর বিএনপি নেতা সফিকুর রহমান, পেরুল উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, জেলা যুবদলের সদস্য এনাম মজুমদার, সদস্য মানিক মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাস্টার শাহ আলম, ফরহাদ উদ্দিন, সদস্য কাজী মেহেদী-সহ অনেকে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD