
লালমাই উপজেলায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক ও সুধীজনের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়
মোহাম্মদ আনোয়ার হোসেন
কুমিল্লার লালমাই উপজেলায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংবাদকর্মী এবং অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কুমিল্লার জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট রোজী আখতার।
১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট রোজী আখতার। সভাপতিত্ব করেন লালমাই উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত বিশ্বাস দাস।
সভায় বক্তারা উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দাপ্তরিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রোজী আখতার সরকারি সেবার মান আরও গতিশীল করতে এবং প্রান্তিক মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন। পাশাপাশি এলাকার উন্নয়নমূলক কাজে অংশীজনদের সহযোগিতা কামনা করেন তিনি।এবং যেসকল সমস্যা আছে সমাধান এর লক্ষ্যে দ্রুত কাজ করবেন বলে জানান।
মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, এসময়ে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলার উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে মুক্ত আলোচনা হয়।