
জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর কৃতিত্ব
মোহাম্মদ আনোয়ার হোসেন
২০২৫ সালের ৮ম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষায় কুমিল্লার লালমাই উপজেলার স্বনামধন্য নারী শিক্ষা প্রতিষ্ঠান বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়-এর দুই শিক্ষার্থী উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
বিদ্যালয়ের মেধাবী ছাত্রী আফরোজা ইসলাম তাহী ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে এবং সামিয়া জান্নাত সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। তাদের এ কৃতিত্বে বিদ্যালয়জুড়ে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, নিয়মিত অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিক তত্ত্বাবধান এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে। প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন হিসেবে এই অর্জনকে দেখা হচ্ছে।
বৃত্তিপ্রাপ্ত ছাত্রীদের ভূয়সী প্রশংসা করে সর্বাঙ্গীন উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন। তিনি বলেন, “এ সাফল্য শুধু শিক্ষার্থীদের নয়, বরং পুরো প্রতিষ্ঠানের গৌরব। ভবিষ্যতেও আমরা শিক্ষার মান উন্নয়নে এবং ছাত্রীদের মেধা বিকাশে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবো।”
উল্লেখ্য, জুনিয়র বৃত্তি পরীক্ষা দেশের মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এ পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়।