1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
লালমাইয়ে মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ লালমাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত কাউন্সিলের মাধ্যমে দল পুনর্গঠন করবে বিএনপি দুর্নীতির নথি সংগ্রহে স্বাস্থ্য অধিদপ্তরে দুদকের দল ফেনী শহরের রামপুর পাটোয়ারী বাড়ীতে অজ্ঞাতনামা খুনি কর্তৃক খামারের কর্মচারী সাগর এর নৃশংস খুনের রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার এবং মোবাইল উদ্ধার।  ৭ সন্তান নিয়ে অনাহারে এক মা, নেই মাথা গোঁজার ঠাঁই বিভিন্ন হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি ও ডায়াগনস্টিক সেন্টারে চাকরি’র খবর কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি – শিক্ষক/কর্মচারী নিয়োগ বহুল প্রচারিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক প্রথম সময় এর দেশব্যাপী সংবাদাদাতা নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ প্রয়োজনীয় কাগজপত্রসহ যোগাযোগ করুন। পুলিশ নিয়োগ ২০২০ এর প্রক্রিয়া শুরু | পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০ দেখুন

লালমাইয়ে মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

লালমাইয়ে মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

মোহাম্মদ আনোয়ার হোসেন

কুমিল্লার লালমাই উপজেলার সিধুছী, পাইকপাড়া,সংকুরপাড় গ্রামের মেধাবী অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করেছে মানব কল্যাণ ফাউন্ডেশন।

২৫ এপ্রিল (শনিবার) দুপুর ১২টায় সিধুছী রাবেয়া বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে মোট ৫০ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সিধুছী রাবেয়া বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল জলিল, উপদেষ্টা মোঃ দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষক মোঃ আবদুল ওয়াদুদ এবং সিধুচী আলিম মাদরাসার শিক্ষক মোঃ আতিকুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে তাদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে তারা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। তারা মানব কল্যাণ ফাউন্ডেশনের এমন উদ্যোগকে প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মানবকল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কবির মজুমদার, ক্যাশিয়ার শাহীন মজুমদার এবং সদস্য মোঃ মাজারুল ইসলামসহ অন্যান্য সদস্যরা। এছাড়াও বিশিষ্ট শিক্ষানুরাগী হাছান মাহমুদ কবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

২০১৯ সালে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে মানব কল্যাণ ফাউন্ডেশন নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। স্থানীয়ভাবে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং শিক্ষার্থীদের সহায়তায় সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD