
বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ এডভোকেট ফরহাদ উদ্দীনকে লালমাই ডায়াবেটিক সমিতির সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হওয়ায় এডভোকেট মো. ফরহাদ উদ্দীনকে তাৎক্ষণিক সংবর্ধনা ও শুভেচ্ছা জানিয়েছে লালমাই ডায়াবেটিক সমিতি।
সম্প্রতি সমিতির এক সভায় এ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. নাজমুল হাসান। সভায় উপস্থিত সাধারণ সদস্যবৃন্দ নবীন এ আইনজীবীর সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া একজন আইনজীবীর পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ ধাপ। এডভোকেট ফরহাদ উদ্দীনের এ সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং এলাকার জন্যও গর্বের।
সংবর্ধিত অতিথি এডভোকেট মো. ফরহাদ উদ্দীন সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সম্মাননা তাকে ভবিষ্যতে ন্যায়বিচার প্রতিষ্ঠায় আরও আন্তরিকভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।
সভায় সমিতির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন এবং এডভোকেট ফরহাদ উদ্দীনের পেশাগত জীবনের সফলতা কামনা করেন।