1. admin@dainiklalmai.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় নির্বাচন সামনে রেখে লালমাইয়ে যুবদলের একাংশের মতবিনিময় লালমাইয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন (বিডিএমএ) এর আংশিক কমিটি গঠন, সভাপতি রবিউল ও সম্পাদক সঞ্জয় সম্মিলিত ইসলামী ব্যাংক (ফার্স্ট সিকিউরিটি ইউনিট) বাগমারা শাখার লেনদেন স্বাভাবিক, স্বস্তি প্রকাশ গ্রাহকদের লালমাইয়ে জামিরা মহিলা দাখিল মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা লালমাইয়ে জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আনন্দঘন পরিবেশে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মতিথি উদযাপন লালমাইয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত লালমাইয়ে মিশন স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত  কুমিল্লা ৩ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, লালমাই প্রেস ক্লাব এর তীব্র নিন্দা ও প্রতিবাদ লালমাইয়ে আশকামতা মোহাম্মদীয়া মহিলা আলিম মাদরাসায় কিতাব বিতরণ ও ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত লালমাইয়ে আশকামতা মোহাম্মদীয়া মহিলা আলিম মাদরাসায় কিতাব বিতরণ ও ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

লালমাইয়ে ভুশ্চি প্রাইভেট প্র্যাকটিস সেন্টারের শুভ উদ্বোধন

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৯৫ বার পড়া হয়েছে

লালমাইয়ে ভুশ্চি প্রাইভেট প্র্যাকটিস সেন্টারের শুভ উদ্বোধন

মোহাম্মদ আনোয়ার হোসেন

লালমাই উপজেলার ভূশ্চি বাজারে অবস্থিত হাজী আলী সুপার মার্কেটে নতুনভাবে যাত্রা শুরু করেছে “ভুশ্চি প্রাইভেট প্র্যাকটিস সেন্টার”। রবিবার (৩ মে) দুপুর ১২টায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দোয়া ও মোনাজাত এবং ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটির।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মজিবুর রহমান, এমডি, গোমতী হাসপাতাল, কুমিল্লা। তিনি তার বক্তব্যে বলেন, স্থানীয় পর্যায়ে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল কাদের জিলানী এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ কবির হোসেন রুমন।

এসময় আরও উপস্থিত ছিলেন মোঃ ইউসুফ আলী মীর পিন্টু, বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমাই উপজেলার সাবেক আমীর গোলাম সরোয়ার মজুমদার কামাল, উপজেলা আমীর মাওলানা আবদুন নুর,ভুলইন উত্তর ইউনিয়ন আমীর মাওলানা ইসমাইল হোসেন, ভুলইন দঃ ইউনিয়ন আমীর মোঃ রবিউল ইসলাম,স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং ভুশ্চি বাজারের ব্যবসায়ী নেতারা।

নতুন এই প্রাইভেট প্র্যাকটিস সেন্টারে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান করা হবে। এখানে মেডিসিন, চর্ম ও যৌনরোগ, গাইনি, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের চিকিৎসা পাওয়া যাবে।

চিকিৎসা সেবার মধ্যে রয়েছে—বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রোগ নির্ণয় ও পরামর্শ, ফলো-আপ চেকআপ, প্রেসক্রিপশন প্রদান, ইনজেকশন ও স্যালাইন প্রদান, ড্রেসিং, প্রেগনেন্সি চেক-আপ এবং নবজাতকের প্রাথমিক সেবা।

সেন্টারটিতে নিয়মিত রোগী দেখবেন ডা.মৃণাল কান্তি রায় শুভ, ডা. কাওসার আহাম্মদ জুয়েল এবং ডা. ফারজানা ইসলাম (শান্তা) সহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকরা। নির্ধারিত সময়সূচি অনুযায়ী শনিবার থেকে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং শুক্রবার নির্দিষ্ট সময়ে রোগী দেখা হবে।

স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এই সেন্টার চালু হওয়ায় এলাকায় সহজলভ্য ও মানসম্মত চিকিৎসাসেবার নতুন দিগন্ত উন্মোচিত হলো।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD